ICDS-এর খিচুড়িতে শুয়োপোকা, রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন কাউন্সিলর

ICDS: অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও লালদিঘি পূর্বপাড় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাদের জন্য টিফিনবক্সে খিচুড়ি নিয়ে যান এলাকার এক মহিলা অনিমা সাহু। কিন্তু বাড়িতে গিয়ে বাচ্চাদের খাওয়ানোর সময় তিনি লক্ষ্য করেন, খিচুড়ির উপর পড়ে রয়েছে শুয়োপোকা।

ICDS-এর খিচুড়িতে শুয়োপোকা, রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন কাউন্সিলর
এলাকায় আতঙ্কিত মা-শিশুরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 07, 2025 | 3:37 PM

পশ্চিম মেদিনীপুর:  এবার অঙ্গণওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের খাবারে শুয়োপোকা।  যা নিয়ে শোরগোল এলাকায়। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পুরসভার ৯ নং ওয়ার্ডের লালদিঘি এলাকায়।

অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও লালদিঘি পূর্বপাড় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাদের জন্য টিফিনবক্সে খিচুড়ি নিয়ে যান এলাকার এক মহিলা অনিমা সাহু। কিন্তু বাড়িতে গিয়ে বাচ্চাদের খাওয়ানোর সময় তিনি লক্ষ্য করেন, খিচুড়ির উপর পড়ে রয়েছে শুয়োপোকা। বিষয়টি তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে জানাতে যান। কিন্তু গিয়ে দেখেন, ততক্ষণে ICDS সেন্টার তখন বন্ধ হয়ে গিয়েছে। তখন আশপাশের কয়েকজনকে বিষয়টি জানান তিনি। খবর পেয়ে যান ICDS সেন্টারের শিক্ষিকা।

যদিও মহিলার অভিযোগ মানতে নারাজ ICDS সেন্টারের শিক্ষিকা। তিনি বলেন, “সেন্টারের রান্না এবং বাচ্চাদের খাওয়ানো হয় অতি সতর্কতার সঙ্গে। তাছাড়া এদিন অন্যান্য সমস্ত বাচ্চারা সেই খাবার খেয়েছে, কিন্তু কারোর কোন অসুবিধা হয়নি। হতে পারে খাবার নিয়ে যাওয়ার পথে খাবারে শুয়োপোকা পড়েছে।”

অন্যদিকে এই ঘটনার বিষয়ে জেলাশাসককে ইমেল মারফৎ অভিযোগ জানিয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর গুচ্ছাইত। ঘটনার নিন্দা করেন তিনি। কিন্তু এর পিছনেও রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন  ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর। তিনি বলেন,  “ICDS সেন্টারে যদি রান্নার সময় বা তারপরে খাবারে শুয়োপোকা পড়ে থাকতো, তাহলে যেসব বাচ্চারা খাবার খেয়েছে তাদের অসুবিধা হত, কিন্তু কোনও বাচ্চার কোনও অসুবিধা হয়নি। ফলে এটা তদন্ত সাপেক্ষ বিষয়। এর পিছনে চক্রান্ত রয়েছে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us