AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medinipur: ‘এবার ওদের কোমর ভেঙে যাবে…’, মেদিনীপুর থেকে গেরুয়া শিবিরের হেভিওয়েটকে দলে টানলেন জুন

Medinipur: জয়প্রকাশ মজুমদার বলেন, "অবিভক্ত মেদিনীপুর জেলার বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ পট্টনায়েক বিজেপির নীতি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে এসেছেন। বিজেপির ছাত্র সংগঠন এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বিজেপির সংগঠনের কোমর ভেঙে যাবে প্রদীপের যোগদানে। বাংলার বঞ্চনা বাংলা মেনে নেবে না।" 

Medinipur: 'এবার ওদের কোমর ভেঙে যাবে...', মেদিনীপুর থেকে গেরুয়া শিবিরের হেভিওয়েটকে দলে টানলেন জুন
মেদিনীপুরে তৃণমূলে যোগদানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 05, 2024 | 2:16 PM
Share

মেদিনীপুর: নির্বাচনের ২০ দিন আগে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির ভাঙন। প্রদীপ পট্টনায়েক, বঙ্কিম মাইতি-সহ বেশ কয়েকজন রবিবার যোগদান করলেন তৃণমূলে। জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া তাঁদের হাতে তুলে দেন দলের পতাকা। খড়গপুর বিধানসভা নির্বাচনে পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রদীপ। তাছাড়া অবিভক্ত মেদিনীপুর জেলায় বিজেপির প্রতিষ্ঠার সময় থেকেই দল করে আসছেন তিনি। তিনি একবার মেদিনীপুর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

জয়প্রকাশ মজুমদার বলেন, “অবিভক্ত মেদিনীপুর জেলার বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ পট্টনায়েক বিজেপির নীতি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে এসেছেন। বিজেপির ছাত্র সংগঠন এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বিজেপির সংগঠনের কোমর ভেঙে যাবে প্রদীপের যোগদানে। বাংলার বঞ্চনা বাংলা মেনে নেবে না।”   এদিন প্রদীপ ছাড়াও   কেশিয়ারিতে বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বঙ্কিম মাইতি,  ফুটবলার মুক্তিপ্রসাদ মান্না, সমাজসেবী স্কুল শিক্ষিকা ইতু গঙ্গোপাধ্যায়, জয়ন্তী নিমাই যোগদান করেন বিজেপিতে। প্রদীপ পট্টনায়েক বলেন, “আমি অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে বিজেপি করে আসছি। আমার দলের প্রতি কোনও চাহিদা ছিল না। আমি কখনও দলের কাছে টিকিটও চাইনি। কিন্তু দল আমাকে কোনও কাজেই ব্যবহার করছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই বিজেপিতে যোগ দিচ্ছি।”  যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, “দীর্ঘদিন ধরেই বসে গিয়েছিলেন প্রদীপ পট্টনায়েক। ওঁর তৃণমূলে যোগদান বিজেপির কোনও ক্ষতি হবে না।”

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী