AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medinipur: নিজেই চুরি করে থানায় গেলেন চোর, কারণ শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল পুলিশও!

Medinipur: সেই চুরির ফন্দিকে সত্যি প্রমাণ করতে থানায় অভিযোগ করতে উপস্থিত হন ওই ব্যক্তি। থানায় গিয়ে ওই ব্যক্তি অভিযোগ করেন, তেমাথানির বন্ধন ব্যাঙ্কের শাখা থেকে ৪ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে ফেরার সময় সবং বাজার এলাকায় দুই দুষ্কৃতী তার পথ আটকে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে।

Medinipur: নিজেই চুরি করে থানায় গেলেন চোর, কারণ শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল পুলিশও!
সবংয়ে চোরের পর্দাফাঁস Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 07, 2024 | 2:12 PM
Share

মেদিনীপুর:  এ যেন চিত্রনাট্যের গল্পকেও হার মানাবে। নিজেই টাকা চুরি করে পুলিশের চোখে ধুলো দিতে ডাকাতির অভিযোগ করতে ছুটলেন থানায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে। সবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তি বুধবার তেমাথানির বন্ধন ব্য়াঙ্কের শাখা থেকে ৪ লক্ষ ৯০ হাজার তুলে বাড়ি ফিরেন। তারপর বাড়িতে সেই টাকা রেখে সবং বাজার এলাকায় একটি জায়গায় এসে নিজের চোখে নিজেই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চুরির ফন্দি আঁটে।

সেই চুরির ফন্দিকে সত্যি প্রমাণ করতে থানায় অভিযোগ করতে উপস্থিত হন ওই ব্যক্তি। থানায় গিয়ে ওই ব্যক্তি অভিযোগ করেন, তেমাথানির বন্ধন ব্যাঙ্কের শাখা থেকে ৪ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে ফেরার সময় সবং বাজার এলাকায় দুই দুষ্কৃতী তার পথ আটকে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন পুলিশ। সবং থানার পুলিশ তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে। সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে পুলিশকর্তারা পৌঁছে যান এলাকায়।

তারপরেই পুলিশি তদন্তে ওঠে আসে চিত্রনাট্যকেও হার মানাবার মতো এই আসল রহস্য। প্রায় ঘন্টা পাঁচেকের মধ্যেই সবং থানার পুলিশ আসল সত্য উদঘাটন করে। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি নিজের টাকা নিজেই চুরি করে ফন্দি এটেছিল। জিজ্ঞাসাবাদ করার পরেই বুধবার রাতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ মেদিনীপুর আদালতে পাঠায় সবং থানার পুলিশ।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু