AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal news: বাঁশগাছের কাছে যেতেই চমকে উঠলেন এলাকাবাসী, ঝুলছে দুটি পা

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম নকুল আদক। বয়স আনুমানিক ৫০ বছর। বাড়ি ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়। মৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং কিছুটা দূরে একটি সাইকেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অনুমান, তিনি রাজমিস্ত্রির কাজে এসেছিলেন।

Ghatal news: বাঁশগাছের কাছে যেতেই চমকে উঠলেন এলাকাবাসী, ঝুলছে দুটি পা
ঘাটালে বাঁশ বাগানে এই সব কীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 12, 2026 | 4:38 PM
Share

ঘাটাল: পড়ে রয়েছে সাইকেল। আর একটু দূরে মোবাইল ফোন। সকাল বেলা স্থানীয় বাসিন্দারা রাস্তায় বের হতেই চোখ কপালে ওঠার জোগাড়। বাঁশ গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘাটালে চাঞ্চল্য। খুন নাকি আত্মহত্যা,তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঘাটাল থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অজবনগর-২ গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে শিবপুরের বাঁশবনের ভিতরে একটি গাছে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে।

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম নকুল আদক। বয়স আনুমানিক ৫০ বছর। বাড়ি ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়। মৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং কিছুটা দূরে একটি সাইকেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অনুমান, তিনি রাজমিস্ত্রির কাজে এসেছিলেন। তবে এটি খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমার কাকিমা গরু বাঁধতে গিয়েছিল। বাঁশ বাগানে যেতেই মাথায় হাত। তারপরই চিৎকার শুরু। পরে লোকজন হাজির হয়ে দেখলেন কেউ গলায় দড়ি দিয়েছে।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা