
পশ্চিম মেদিনীপুর: শিবরাত্রি পালনের জন্য বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলেন মহিলা। তাঁর সঙ্গে ছিলেন আরও দুজন। মন্দিরে পৌঁছে শিবের মাথায় জলও ঢালছিলেন। কিন্তু তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। চিৎকার শুরু করলেন তিনি। মহিলাকে দেখে ততক্ষণ আতঙ্কিত বাকিরাও। কারণ, চোখের সামনেই আগুনে জ্বললেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে।
জানা গিয়েছে, হাটতলা সংলগ্ন একটি শিব মন্দিরে জল ঢালতে যায় তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুতপা মিদ্দা (৪৫)। আর তখনই ঘটে দুর্ঘটনা। সকলের চোখের সামনেই অসাবধানতাবশত মোমবাতির আগুন লেগে যায় নতুন শাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। হঠাৎ আগুন ধরে গেলে মন্দির চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নেভান। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ক্ষীরপাই হাসপাতাল ও পরে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সূত্রে খবর বেশি অগ্নিবদ্ধ হয়েছে মহিলা দুইটি হাত। স্থানীয়দের দাবি মন্দিরে ছিল প্রচুর মানুষের সমাগম, সেই ভিড়ে ঘটে যায় ঘটনা। পুজোর মন্দিরের এক ব্যক্তি বলেন, “শিব মন্দিরে গিয়েছিল পুজো দিতে। সব বাড়ির মহিলারা আসছিলেন পুজো দিতে। বারবার বলে দিয়েছিলাম একটা জায়গায় মোমবাতি জড়ো করুন। কিন্তু শুনছিলেন না। তখনই অসাবধান ভাবে এই ঘটনা।”