Dev: ‘এত বছর MP হয়ে ঘাটালের মানুষের জন্য কী করেছেন?’,দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার
তিনি জানিয়েছেন, "পোস্টার আমি আগে দেখি তারপর বলব।" অন্যদিকে, এই হোডিং এর বিষয়ে দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা বলেন, "লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবং এলাকার মানুষ সাংসদকে দেখতেই পাচ্ছে না এই বিপর্যয়ের সময়। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন বন্যা পরিদর্শনে সেখানেও দেখা নেই তৃণমূল সাংসদদের। তৃণমূল নেতাদের ওপর সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে।"

ঘাটাল: ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব) আপ্তসহায়ক রামপদ মান্না সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল হোডিং। শুধু তাই নয় সাংসদের বিরুদ্ধেও পড়ল পোস্টার। যদিও, এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে দেবের আত্মহায়ক রাম পদ মান্না। বক্তব্য মেলেনি দেবেরও।
এ দিন, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটাল ও দাসপুরের বিভিন্ন এলাকায় লাগানো রয়েছে হোডিং। আর সেই হোডিং-এ দেখা যাচ্ছে, সাংসদ দেবকে কটাক্ষ করে লেখা রয়েছে, ‘৩০ শতাংশ কাটমানি খোর ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এখন কোথায় শুটিং করতে ব্যস্ত?’ তারপর এও লেখা, ‘আপনি এত বছরের সাংসদ হয়ে ঘাটালের মানুষের জন্য কী করেছেন?’
আবার দেবের আপ্ত-সহায়কের বিরুদ্ধে যে পোস্টার পড়েছে সেখানে লেখা, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন প্রতিনিধি, ৩০ শতাংস কাটমানি খোরের PA। প্রোমোটার রাজ ঘাটাল শিশু মেলা টাকা লুট, চাকরির তোলাবাজি ১০০, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন MP ও তাঁর PA এখন কোথায়?’
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য দাসপুরের দাপুটে তৃণমূল নেতা সৌমিত্র সিংহ রায়কেও কটাক্ষ করা হয়েছে অন্য একটি হডিংয়ে। তাতেও লেখা আছে ‘প্রোমোটার রাজ রাস্তার টেন্ডার বণ্টন লুট, বালি সিন্ডিকেট,মাটি চুরির সিন্ডিকেট রাজ চালানোর মাস্টারমাইন্ড এখন কোথায়? এখন কি বিজেপিতে ঢুকবে বলে অপেক্ষায়..?’
যদিও এই বিষয়ে আমরা ঘাটালের সাংসদ দীপক অধিকারীর আপ্তসহায়ক রামপদ মান্নার সঙ্গে যোগাযোগ করলে তিনি ক্যামেরার সামনে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে তিনি জানিয়েছেন, “পোস্টার আমি আগে দেখি তারপর বলব।” অন্যদিকে, এই হোডিং এর বিষয়ে দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা বলেন, “লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবং এলাকার মানুষ সাংসদকে দেখতেই পাচ্ছে না এই বিপর্যয়ের সময়। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন বন্যা পরিদর্শনে সেখানেও দেখা নেই তৃণমূল সাংসদদের। তৃণমূল নেতাদের ওপর সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে।”
