AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Bhandar: অন্নপূর্ণার টাকা জমিয়ে ফান্ড, প্রথমবার দুর্গাপুজো করবেন এখানকার মহিলারা

Ghatal: তবে দুর্গাপুজো করতে প্রয়োজন যথেষ্ট অর্থের। সেই অর্থের জোগান কীভাবে হবে, তা নিয়েও নিজেদের পরিকল্পনা করেছেন মহিলারা। তাঁদের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী প্রায় ৪০ থেকে ৫০ জন মহিলা প্রতি মাসে পাওয়া ৩ হাজার টাকা থেকে পুজোর ফান্ডে অর্থ দেবেন। এর পাশাপাশি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহও শুরু হয়েছে। মহিলাদের এই উদ্যোগকে সফল করতে পাশে দাঁড়িয়েছেন এলাকার পুরুষরাও।

Annapurna Bhandar: অন্নপূর্ণার টাকা জমিয়ে ফান্ড, প্রথমবার দুর্গাপুজো করবেন এখানকার মহিলারা
দুর্গাপুজো করছেন মহিলারাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2026 | 4:37 PM
Share

ঘাটাল: গ্রামে এতদিন ছিল না দুর্গাপুজো (Durga Puja 2026)। এবার সেই আক্ষেপ মেটাতে একজোট হলেন গ্রামের মহিলারা। অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা থেকে অর্থ দিয়ে দুর্গাপুজোর উদ্যোগ নিলেন তাঁরা। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল নতুন দুর্গোৎসবের প্রস্তুতি। মহিলাদের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন এলাকার পুরুষেরাও।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথচক গ্রাম। এতদিন এই গ্রামে কোনও দুর্গাপুজো হতো না। এবার সেই ছবিটাই বদলাতে চলেছে।গ্রামের মহিলারা একজোট হয়ে শুরু করেছেন দুর্গাপুজোর উদ্যোগ। ‘রঘুনাথচক মহামায়া দুর্গোৎসব মহিলা কমিটি’-র উদ্যোগে ইতিমধ্যেই হয়েছে দুর্গাপুজোর খুঁটি পুজো।

তবে দুর্গাপুজো করতে প্রয়োজন যথেষ্ট অর্থের। সেই অর্থের জোগান কীভাবে হবে, তা নিয়েও নিজেদের পরিকল্পনা করেছেন মহিলারা। তাঁদের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী প্রায় ৪০ থেকে ৫০ জন মহিলা প্রতি মাসে পাওয়া ৩ হাজার টাকা থেকে পুজোর ফান্ডে অর্থ দেবেন। এর পাশাপাশি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহও শুরু হয়েছে। মহিলাদের এই উদ্যোগকে সফল করতে পাশে দাঁড়িয়েছেন এলাকার পুরুষরাও।

আগামী দিনে রাজ্য সরকারের কাছ থেকেও আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের আশা, সকলের সহযোগিতায় এবার রঘুনাথচকে ধুমধাম করে অনুষ্ঠিত হবে প্রথম দুর্গাপুজো। অন্নপূর্ণা যোজনার অর্থ দিয়ে মহিলাদের এই দুর্গাপুজোর উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই গ্রামে তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা।

এ প্রসঙ্গে এক মহিলা বলেন, “আমাদের সামনা-সামনি কোথাও দুর্গাপুজো ছিল না। অনেক দূরে যেতাম অঞ্জলি দিতে। সেই কারণে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জমিয়ে আমরা এই পুজো করছি।”

Follow Us