AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Medinipur news: ‘চুরি’ করেছিলেন ত্রিপল! সবুজ আবির মাখিয়ে খালি গায়ে-খালি পায়ে হাঁটানো হল TMC কর্মীকে, একবার থামলেই পড়ছে লাঠির বাড়ি

সকালে ওই দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার করেন বাসিন্দারা। এরপরই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। অভিযুক্তকে দোকান থেকে বের করে মাথায় ত্রিপল জড়িয়ে ও হাতে জুতো বেঁধে রাস্তায় ঘোরানো। তাঁর দিকে ডিমও ছোড়া হয় বলে অভিযোগ।

Paschim Medinipur news: 'চুরি' করেছিলেন ত্রিপল! সবুজ আবির মাখিয়ে খালি গায়ে-খালি পায়ে হাঁটানো হল TMC কর্মীকে, একবার থামলেই পড়ছে লাঠির বাড়ি
তৃণমূল কর্মীকে কীভাবে হাঁটানো হচ্ছেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 20, 2026 | 4:44 PM
Share

পশ্চিম মেদিনীপুর: গায়ে ঢালা হচ্ছে সবুজ আবির, হাতে কালো ত্রিপল, রয়েছে জুতোর মালা। লাঠি হাতে নিয়েছেন মহিলারা। এক তৃণমূল কর্মীকে (TMC Worker) এভাবেই হাঁটানো হল ভরা রাস্তা দিয়ে। শুধু হাঁটানো বলা ভুল, দুমাদুম মারধর করা হচ্ছে তাঁকে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, ওই তৃণমূল কর্মী সরকারি ত্রাণ বেআইনিভাবে জমিয়ে রেখেছিলেন। আর তাতেই ক্ষুব্ধ গ্রামবাসী। এরপর তৃণমূল কর্মীকে এভাবেই শাস্তি দিলেন তাঁরা।

কখনও তৃণমূলের পার্টি অফিস থেকে, কখনও জায়গা-জায়গা থেকে ত্রাণের ত্রিপল উদ্ধার হচ্ছে। কোথাও আবার সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। এই আবহের মধ্যে এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের বোড়াই এলাকা। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে হাতেনাতে ধরে মাথায় ত্রিপল ও হাতে জুতো বেঁধে পুরো এলাকায় ঘোরালেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে হলেও তিনি দীর্ঘদিন ধরে বোড়াই এলাকায় দোকান চালাতেন। গ্রামবাসীদের অভিযোগ, গরিব মানুষের জন্য আসা সরকারি ত্রাণ ও ত্রিপল শাসকদলের মদতে ওই দোকানে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

সকালে ওই দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার করেন বাসিন্দারা। এরপরই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। অভিযুক্তকে দোকান থেকে বের করে মাথায় ত্রিপল জড়িয়ে ও হাতে জুতো বেঁধে রাস্তায় ঘোরানো। তাঁর দিকে ডিমও ছোড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। সরকারি ত্রাণ কীভাবে দোকানে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?