AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman: এবার বর্ধমান! ভাইফোঁটা দিতে যাওয়ার পথে ৬০ বছরের মহিলাকে ধর্ষণের চেষ্টা

Bardhaman: রবিবার ভোররাতে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বাপের বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন ষাট বছর বয়সী ওই মহিলা। পথে দুই যুবক তাঁকে আটকায়। অভিযোগ, তারপর জোর করে একটি পুকুর পাড়ের বারান্দায় নিয়ে গিয়ে পৌঢ়াকে ধর্ষণের চেষ্টা করে দুই যুবক।

Bardhaman: এবার বর্ধমান! ভাইফোঁটা দিতে যাওয়ার পথে ৬০ বছরের মহিলাকে ধর্ষণের চেষ্টা
বর্ধমানে ধর্ষণের চেষ্টার অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 03, 2024 | 7:53 PM
Share

মেমারি: কী হচ্ছে? বাংলার বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নারী নির্যাতনের খবর। এবার বর্ধমানের মেমারি। সেখানে এক প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোররাতে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বাপের বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন ষাট বছর বয়সী ওই মহিলা। পথে দুই যুবক তাঁকে আটকায়। অভিযোগ, তারপর জোর করে একটি পুকুর পাড়ের বারান্দায় নিয়ে গিয়ে পৌঢ়াকে ধর্ষণের চেষ্টা করে দুই যুবক।

মহিলার চিৎকার শুনে এলাকার বাসিন্দা ছুটে গিয়ে একজন যুবককে ধরে ফেলে। কিন্তু অন্য এক অভিযুক্ত যুবক পালিয়ে যায়। মেমারি থানার পুলিশ পরে তল্লাশি চালিয়ে পলাতক যুবককে গ্রেফতার করে। ধৃত দুজনকে সোমবার আদালতে তোলা হবে। তবে এদিনই নির্যাতিতার মেডিকেল টেস্ট করা হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছে।

স্থানীয় এক বাসিন্দারা জানান,”আমরা পুলিশ প্রশাসনের ভরসা রাখি। তাই ধৃতদের আমরা মারধর করিনি। আমরা নিজের হাতে আইন তুলিনি। তবে প্রশাসন যদি এই ঘটনার পর সজাগ না হয়,তাহলে তার পরিণাম ভাল হবে না। তারা দাবি করেন বারে বারে পুলিশ প্রশাসনের এলাকার নেশার ঠেক ভাঙার জন্য বলা হলেও পুলিশ সেই বিষয়ে সক্রিয় নয়।”

Follow Us