AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Bardhaman: শাসক দলের হুমকির অভিযোগ, ভয়ে ফের থানায় ছুটলেন বিজেপি কর্মী

TMC vs BJP: ভোটের দিন বেনিয়মের প্রতিবাদ করেছিলেন বলে ওই বিজেপি কর্মীকে বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে। ঘটনার পরই থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলা তুলে নেওয়ার জন্য এখন তাঁকে ফের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর। এমন অবস্থায় তাই আবার থানায় ছুটে এসেছেন বলরাম গোস্বামী নামে ওই বিজেপি কর্মী।

Purba Bardhaman: শাসক দলের হুমকির অভিযোগ, ভয়ে ফের থানায় ছুটলেন বিজেপি কর্মী
হুমকির অভিযোগ তুলে থানায় বিজেপি কর্মীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 28, 2024 | 10:45 PM
Share

বর্ধমান: লোকসভা ভোট মিটেছে। কিন্তু অশান্তি, হুমকির অভিযোগ যেন পিছু ছাড়ছে না। শাসক দলের হুমকির অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ বর্ধমান থানার মির্জাপুর গ্রামের বিজেপি কর্মী বলরাম গোস্বামী। এবারের লোকসভা ভোটে তিনি বিজেপির বুথ এজেন্ট ছিলেন। তাঁর দাবি, ভোটের দিন বেনিয়মের প্রতিবাদ করেছিলেন বলে তাঁকে বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে। ঘটনার পরই থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলা তুলে নেওয়ার জন্য এখন তাঁকে ফের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর। এমন অবস্থায় তাই আবার থানায় ছুটে এসেছেন বলরাম গোস্বামী নামে ওই বিজেপি কর্মী।

বর্ধমানের মির্জাপুরের বাসিন্দা ওই বিজেপি কর্মীর দাবি, ভোটের পর থেকেই তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে। কখনও হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখানো, কখনও বাড়িছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ তুলছেন তিনি। সেই নিয়ে আগেই থানায় অভিযোগ জানিয়েছিলেন বলরামবাবু। অভিযোগ, শুক্রবার তিনি স্ত্রীর ডাক্তার দেখানো সংক্রান্ত প্রয়োজনে বর্ধমান শহরের দিকে আসছিলেন। সেই সময়েই তাঁর পথ আগলে ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী তাঁকে চড়ও মারা হয় বলে অভিযোগ ওই ব্যক্তির।

যদিও এই হুমকির অভিযোগের সঙ্গে রাজ্যের শাসক শিবিরের কোনও যোগ নেই বলেই দাবি তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের। তাঁর দাবি, ‘একমাস আগে নির্বাচন হয়ে গেছে। সবাই ঘরে আছে। আমরা মানুষের ব্যাপক সমর্থন পেয়েছি। কারও উপরে আমাদের রাগ নেই। এই অভিযোগ মিথ্যা। তা সত্বেও যদি তিনি মনে করেন, তাঁর উপর দলের নাম করে কেউ কোনও অন্যায় করেছে তবে উনি প্রশাসনের দ্বারস্থ হোন। প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।’

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন