Burdwan: বাচ্চা কোলে ঢুকছেন মহিলা… সিসিটিভিতে এটুকুই দেখা গেল, দিন-দুপুরে ভয়ঙ্কর ঘটনা

CCTV: বাড়ির মালিক জানান, পাশের বাড়ির সিসিটিভি ফুটেজে তাঁরা দেখেছেন এক মহিলা এক শিশুকে কোলে করে নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। তাঁদের অনুমান বানজারা সেজে এই লুঠ করা হয়। সাত সকালে এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। তাঁরা বলছেন, এভাবেই এরা দল বেঁধে আসে।

Burdwan: বাচ্চা কোলে ঢুকছেন মহিলা... সিসিটিভিতে এটুকুই দেখা গেল, দিন-দুপুরে ভয়ঙ্কর ঘটনা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 01, 2026 | 6:25 PM

বর্ধমান: দিনের বেলায় বাড়ি থেকে চুরি প্রায় দেড় লক্ষ টাকা। বর্ধমান শহরের আনন্দপল্লীর ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে যে কায়দায় চুরি হয়েছে, তাতে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। যে মহিলাকে প্রবেশ করতে দেখা গিয়েছে, তাঁকে দেখে দুষ্কৃতী বলে কোনও সন্দেহই হয়নি। তবে এভাবে ওই পাড়ায় আগেও চুরি হয়েছে বলে দাবি করছেন বাড়ির মালিক।

বাড়ির মালিক স্বরূপ সরকার ও তাঁর দাদা অরূপ সরকার জানান, সকালে তাঁরা নিজেদের কাজে বেরিয়ে গিয়েছিলেন। স্বরূপবাবুর স্ত্রী ফুল তুলছিলেন বাড়ির পিছনে। মেয়ে দোতলায় ছিল। সেইসময় দরজার পাশে গলি দিয়ে ঘরে ঢোকে চোর।

অভিযোগ, আলমারির মাথায় রাখা চাবি দিয়ে তালা খুলে টাকা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। তাঁদের দাবি, নগদ ১ লক্ষ ৪৬ হাজার টাকা ছিল, সবটাই নিয়ে গিয়েছে চোরেরা। পাশের ঘরের চেষ্টা করেছিল, কিন্তু সে অবকাশ পায়নি।

বাড়ির মালিক জানান, পাশের বাড়ির সিসিটিভি ফুটেজে তাঁরা দেখেছেন এক মহিলা এক শিশুকে কোলে করে নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। তাঁদের অনুমান বানজারা সেজে এই লুঠ করা হয়। সাত সকালে এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। তাঁরা বলছেন, এভাবেই এরা দল বেঁধে আসে।

এর আগেও এমন ঘটেছে। মাত্র কয়েকদিন আগে পাশের অফিসার্স কলোনিতে এর থেকেও বড় দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।