AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: চোখ লেগে এসেছিল চালকের? বাসের ধাক্কা পুলিশ ভ্যানে, মৃত্যু গোমগার্ডের

Burdwan: দুর্গাপুরের দিক থেকে বাসটি আসছিল। মাঝ রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ভ্যানটিকে ধাক্কা মারে। গাড়িতে থাকা একজন এএসআই-সহ একজন হোমগার্ড ও পুলিশ ভ্যানের চালক আহত হন। তাঁদেরকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হোমগার্ড ত্রিদিব দে-কে মৃত ঘোষণা করেন।

Burdwan: চোখ লেগে এসেছিল চালকের? বাসের ধাক্কা পুলিশ ভ্যানে, মৃত্যু গোমগার্ডের
দুর্ঘটনাগ্রস্ত গাড়িImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 30, 2026 | 2:38 PM
Share

বর্ধমান: বাসের ধাক্কা পুলিশ ভ্যানে। মৃত্যু হোমগার্ডের। আহত আরও দুই। মৃত্যু হোম গার্ডের।  শুক্রবার ভোররাতে বর্ধমানের নবাবহাট এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গভীর রাতে দ্রুত গতিতে আসা একটি বাস পুলিশের পেট্রোলিং ভ্যানে ধাক্কা মারে।  মৃতের নাম ত্রিদিব দে (৩৫)।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাইট পেট্রলিংয়ের জন্য একটি পুলিশ ভ্যান ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে দাঁড়িয়ে ছিল।

দুর্গাপুরের দিক থেকে বাসটি আসছিল। মাঝ রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ভ্যানটিকে ধাক্কা মারে। গাড়িতে থাকা একজন এএসআই-সহ একজন হোমগার্ড ও পুলিশ ভ্যানের চালক আহত হন। তাঁদেরকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হোমগার্ড ত্রিদিব দে-কে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

রাতে জাতীয় সড়কে বিশ্রামে থাকা এক প্রত্যক্ষদর্শী লরিচালক সামসের আনসারি জানান, রাতের পর রাত জেগে বাস চালাতে বাধ্য হন ওই চালকেরা। তাঁর ধারণা, সে কারণেই বাসচালকের ঘুম এসে গিয়েছিল। সে কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বাসটি পিছন থেকে ধাক্কা মারে। একজনের মুখে, মাথায় গুরুতর আঘাত লাগে। উদ্ধারকাজে হাত লাগান বিশ্রামরত চালকরা। অ্যাম্বুলেন্স আসার আগেই অন্য একটি পুলিশ ভ্যানে আহতদের তুলে দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Follow Us
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?