AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: মাঝরাতে পিছনের দরজা দিয়ে পালাতে গিয়েই হাতেনাতে পাকড়াও, টিভি মেকানিক থেকে কীভাবে গড়ে তুললেন প্রাসাদ

EX MLA Arrest: অভিযোগ, ওই প্রাক্তন বিধায়কের বিশাল বাড়ির ভিতরে রয়েছে 'আন্ডারগ্রাউন্ড'। গোডাউনে ত্রিপল সহ অনেক কিছু মজুত ছিল। অভিযোগ শুনে হাজির হয় পুলিশ। পুলিশি হয়রানি থেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার মতো অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

Burdwan: মাঝরাতে পিছনের দরজা দিয়ে পালাতে গিয়েই হাতেনাতে পাকড়াও, টিভি মেকানিক থেকে কীভাবে গড়ে তুললেন প্রাসাদ
আটক প্রাক্তন বিধায়কImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 02, 2026 | 3:10 PM
Share

কালনা: মধ্যরাতে আটক প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। রাতেই তাঁর বাড়ি ঘিরে ফেলে পুলিশ। হাজির হয় কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর বাড়িতে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে রয়েছে প্রচুর ত্রাণসামগ্রী। এমনই খবর রয়েছে পুলিশের কাছে। বাড়ির পিছনের দরজা দিয়ে বেরতে গিয়েই হাতেনাতে ধরা পড়ে যান প্রাক্তন বিধায়ক।

শুধু প্রাক্তন বিধায়কই নন, পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এই প্রণব রায়। রাতে খবর পেয়ে প্রচুর মানুষ ভিড় জমান বিধায়কের বাড়ির সামনে। ক্ষোভ উগরে দেন অনেকেই। উঠতে শুরু করে চোর চোর স্লোগান। হাজির হয় কালনা থানার বিশাল পুলিশ বাহিনী। এরপরই মধ্যরাতেই আটক করা হয় তাঁকে।

দেবপ্রসাদের বোন জানিয়েছেন, প্রথম জীবনে ইলেকট্রিকের মেকানিকের কাজ করতেন দেবপ্রসাদ। কংগ্রেস থেকে কাউন্সিলর হন তিনি। ২০১৫ সালে তৃণমূলে যোগ দেন। তৃণমূল নেতার বোন বলেন, “আমাদের পারিবারিক সম্পর্ক নেই। ওঁর বাড়িতে আন্ডারগ্রাউন্ড আছে শুনেছি। এত টাকা সৎপথে হয় না।”

অভিযোগ, ওই প্রাক্তন বিধায়কের বিশাল বাড়ির ভিতরে রয়েছে ‘আন্ডারগ্রাউন্ড’। গোডাউনে ত্রিপল সহ অনেক কিছু মজুত ছিল। অভিযোগ শুনে হাজির হয় পুলিশ। পুলিশি হয়রানি থেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার মতো অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

Follow Us