Kalna: পরীক্ষক ভেবেছিলেন চোখ বন্ধ করে উত্তর ভাবছে হয়তো… মাধ্যমিক পরীক্ষার্থীকে যেভাবে দেখলেন, পায়ের তলার মাটি সরল

Kalna: বাকিদেরও নজরে ততক্ষণে বিষয়টা পড়ে। পরীক্ষক দ্রুত চলে আসেন। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।  দ্রুত তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়ে। বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসাধীন।

Kalna: পরীক্ষক ভেবেছিলেন চোখ বন্ধ করে উত্তর ভাবছে হয়তো... মাধ্যমিক পরীক্ষার্থীকে যেভাবে দেখলেন, পায়ের তলার মাটি সরল
কী হয়েছে ছাত্রীর সঙ্গে? Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 02, 2026 | 4:24 PM

কালনা:  নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিতে এসে গিয়েছিল। হাতে প্রশ্নপত্রও পেয়ে গিয়েছিল. পরীক্ষা দেওয়া শুরুও করে দেয়। হঠাৎ করেই পরীক্ষক লক্ষ্য করেন, ওই ছাত্রীর চোখ বুজে আসছে। প্রথমে ভেবেছিলেন, হয়তো চোখ বন্ধ করে উত্তর ভাবছেন। আস্তে আস্তে বেঞ্চের ওপর ঢলে পড়ে ওই পরীক্ষার্থী। বাকিদেরও নজরে ততক্ষণে বিষয়টা পড়ে। পরীক্ষক দ্রুত চলে আসেন। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।  দ্রুত তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়ে। বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, কালনা থানার বেগপুর পঞ্চায়েতের পার সাহাপুর এলাকার বাসিন্দা তানিশা খাতুন (১৬)। সে বেগপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে তার পরীক্ষার সিট পড়েছিল, পরীক্ষা শুরুর আগেই হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয় ও সংজ্ঞাহীন হয়ে পড়ে।

মাধ্যমিকের ডিস্ট্রিক্ট মনিটারি কমিটির সদস্য দেবব্রত মণ্ডল বলেন, “বেশ ভালই অসুস্থ হয়েছিল। সবে পরীক্ষা শুরু হয়েছিল। অনেক দিনের সমস্যা বলে জানতে পেরেছি। নার্ভ ফেলে করে। পরীক্ষা এলেই অতিরিক্ত টেনশন করে এরকম হয়ে যায়।”