AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa: ‘মরা ছাড়া আর গতি নেই…’, ভাগীরথীর গ্রাসে ধান-পাট গিয়েছে, নিঃস্ব চাষিরা

Katwa: কাটোয়ার অগ্রদ্বীপের নদী পাড় লাগোয়া হাজার হাজার বিঘা চাষের জমি। পুজোর উৎসবের জন্য এই মরসুমে চাষের উপর নির্ভরশীল চাষিরা। কেউ সমিতি থেকে তো কেউ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন। কেউ আবার ভাগ চাষি। জলস্তর বেড়ে এখন জমিতে কয়েক ফুট উচ্চতায় জল।

Katwa: 'মরা ছাড়া আর গতি নেই...', ভাগীরথীর গ্রাসে ধান-পাট গিয়েছে, নিঃস্ব চাষিরা
ভাগীরথীর গ্রাসে পাট ক্ষেতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 01, 2024 | 9:33 AM
Share

কাটোয়া: ভাগীরথী নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত ২ হাজার বিঘার বেশি চাষের জমি। নদী উপচে নদী পাড়ের বিস্তীর্ণ চাষের জমি এখন জলমগ্ন। ফলে ধান ও পাট চাষে ব্যাপক ক্ষতি। পুজোর আগে আর্থিক লোকসান। জমির পাকা ধান কাটতে পারেনি চাষিরা। জলে পচে গিয়েছে পাট গাছ। স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় চাষিরা।সরকারি সাহায্যের আবেদন ক্ষতিগ্রস্ত চাষিদের।

কাটোয়ার অগ্রদ্বীপের নদী পাড় লাগোয়া হাজার হাজার বিঘা চাষের জমি। পুজোর উৎসবের জন্য এই মরসুমে চাষের উপর নির্ভরশীল চাষিরা। কেউ সমিতি থেকে তো কেউ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন। কেউ আবার ভাগ চাষি। জলস্তর বেড়ে এখন জমিতে কয়েক ফুট উচ্চতায় জল।

ফলে ধান পাট সবই জলের তলায়। চাষিদের বক্তব্য, প্রতি বছরই চাষ করে বন্যার কারণে ক্ষতি হয়। চাষিদের খোঁজ নেয়নি প্রশাসন। পুজোর আগে আর্থিক লোকসান। অগ্রদ্বীপ পঞ্চায়েত উপ প্রধান জানান, বেশিরভাগ চাষিরা ঋণ নিয়ে চাষ করেন। এখনও প্রশাসনের তরফে কোন অনুদান ঘোষণা করা হয়নি।

এক চাষি বলেন, “আমাদের অবস্থা আর বলার মতো পরিস্থিতিতে নেই। ঋণে চলি। এখন সেই ধার শোধ করতে না পারলে মরা ছাড়া গতি নেই।” প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন তাঁরা। অগ্রদ্বীপ পঞ্চায়েত উপ প্রধান সমীর মণ্ডল জানান, প্রশাসন দুর্গতদের পাশে রয়েছে। সবরকমভাবে সাহায্যের চেষ্টা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনা হয়েছে।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?