AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Scheme in West Bengal: চালু হয়ে গেল ‘জন ভাগীদারী অভিযান’, কীভাবে হবে কাজ

Burdwan: জানা গিয়েছে, জেলার ১০টি ব্লকের ২৫টি গ্রামকে বেছে নিয়ে ক্যাম্প চালানো হবে। ক্যাম্প চলবে ১৮ মে থেকে আগামী ২৩ মে অবধি। পাশাপাশি ওই স্থানগুলিতে স্বাস্থ্য শিবিরও করা হবে। এই প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প। এর ক্যাচলাইন হল, 'সবসে দূর, সবসে পহলে।'

New Scheme in West Bengal: চালু হয়ে গেল 'জন ভাগীদারী অভিযান', কীভাবে হবে কাজ
প্রতীকী ছবিImage Credit: AI Generated Image
| Edited By: | Updated on: May 18, 2026 | 7:49 PM
Share

বর্ধমান: রাজ্য়ে পালাবদলের পর একাধিক কেন্দ্রীয় সরকারি স্কিম চালু করা হচ্ছে। ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কিম চালু করছে সরকার। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলায় শুরু করা হল এক বিশেষ স্কিম। আজ, সোমবার থেকেই পূর্ব বর্ধমান জেলায় শুরু হল ‘জন ভাগীদারী অভিযান’। জেলাশাসক শ্বেতা আগরওয়াল এই প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন। এর জন্য একটি পোর্টালও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

আদিবাসী কল্যাণের লক্ষ্যে চালু করা হয়েছে এই স্কিম। কীভাবে কাজ হচ্ছে, কতটা কাজ হচ্ছে, সে ব্যাপারে এক মাস পর একটি রিপোর্ট পেশ করা হবে বলেও জানিয়েছেন জেলশাসক।

জানা গিয়েছে, জেলার ১০টি ব্লকের ২৫টি গ্রামকে বেছে নিয়ে ক্যাম্প চালানো হবে। ক্যাম্প চলবে ১৮ মে থেকে আগামী ২৩ মে অবধি। পাশাপাশি ওই স্থানগুলিতে স্বাস্থ্য শিবিরও করা হবে। এই প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প। এর ক্যাচলাইন হল, ‘সবসে দূর, সবসে পহলে।’

জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের অধীনে এই ক্যাম্পগুলোতে জনশুনানি করা হবে। সরাসরি জনগণের অভিযোগ শুনে প্রতিবিধানও দেওয়া হবে। জেলাশাসক শ্বেতা আগরওয়াল জানান, কাস্ট সার্টিফিকেট, রেশন, কৃষি সংক্রান্ত পরিষেবা সহ নানা প্রকল্পের পরিষেবা দেওয়া হবে ব্লকগুলিতে। এই কাজের জন্য নতুন একটি পোর্টাল খোলা হয়েছে। ২৪ ও ২৫ শে মে গোটা কাজের মূল্যায়ন করা হবে। গোটা প্রক্রিয়াই ডকুমেন্টেশনে রাখা হবে বলে জানিয়েছেন জেলাশাসক।

Follow Us