AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman, Death: শিশুর মৃত্যু, বর্ধমানের বেসরকারি নার্সিংহোমে হইচই

Purba Bardhaman: যদিও পরিবারের অভিযোগ মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ। তাদের দাবি, মাতৃগর্ভেই শিশুটি সঙ্কটে ছিল। বিষয়টি প্রসূতির আত্মীয়-পরিজনদের আগেই জানানো হয়েছিল। সদ্যোজাতকে বাঁচাতে চিকিৎসকদের তরফে প্রয়োজনীয় সমস্ত চেষ্টা করা হলেও শেষপর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি।

Bardhaman, Death: শিশুর মৃত্যু, বর্ধমানের বেসরকারি নার্সিংহোমে হইচই
বর্ধমানে মৃত্যু নবজাতকেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2026 | 9:00 PM
Share

বর্ধমান: সিজারের পর নবজাতকের মৃত্যু। আর তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরের কাড়ালা ঘাটে। স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার। ঘটনায় জামালপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়।

সন্তান প্রসবের জন্য এক প্রসূতিকে কাড়ালা ঘাটের  একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। নির্ধারিত সময়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। পরিবারের অভিযোগ, জন্মের কিছুক্ষণের মধ্যেই নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করে। নার্সিংহোমের পরিষেবা এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে গাফিলতির অভিযোগ করেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, চিকিৎসায় কোনও ধরনের ত্রুটি বা গাফিলতি হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

যদিও পরিবারের অভিযোগ মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ। তাদের দাবি, মাতৃগর্ভেই শিশুটি সঙ্কটে ছিল। বিষয়টি প্রসূতির আত্মীয়-পরিজনদের আগেই জানানো হয়েছিল। সদ্যোজাতকে বাঁচাতে চিকিৎসকদের তরফে প্রয়োজনীয় সমস্ত চেষ্টা করা হলেও শেষপর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি।নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনও গাফিলতি হয়েছিল কি না, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

Follow Us
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর