AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa: সরকার বদলে গেলে তো মিলবে না টাকা, টলতে-টলতে ঘরে এসে বললেন, ‘বিষ খেয়েছি’, এরপরই…হাড়হিম ঘটনা

জানা গিয়েছে, বহু বছর ধরেই সমীর ঠিকাদারীর কাজ করত। এই কাজ করতে গিয়ে প্রায় পনেরো লক্ষ টাকার দেনা হয়ে যায়। পরিবারের গহনা বন্ধক রেখে ও ব্যাঙ্ক থেকেও টাকা নিয়েছে। দেনা পরিশোধ নিয়ে তিনি দুশ্চিন্তা করতে শুরু করেন। আগে পঞ্চায়েতের একটি কাজের ৬ লক্ষ টাকাও সে পাননি বলে দাবি।

Katwa: সরকার বদলে গেলে তো মিলবে না টাকা, টলতে-টলতে ঘরে এসে বললেন, 'বিষ খেয়েছি', এরপরই...হাড়হিম ঘটনা
মৃত ব্যক্তিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 15, 2026 | 3:56 PM
Share

কাটোয়া: বিধানসভা ভোটে সরকার পরিবর্তন হলে মিলবে না পথশ্রী প্রকল্পে ঠিকাদারী কাজ করার টাকা। সেই আতঙ্কে ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক ঠিকাদার।মর্মান্তিক ঘটনাটি কাটোয়া ১ নম্বর ব্লকের সুদপুর পঞ্চায়েতের মোস্তফাপুরের ঘটনা। মৃত ঠিকাদারের নাম সমীর মণ্ডল (৫১)। গত ১২ তারিখ বিষ খেয়ে বাড়িতে আসেন তিনি। তারপর পরিবারের লোকজনকে জানান, তিনি বিষ খেয়েছেন। তারপর দ্রুত তাঁকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হলে শুক্রবার রাত্রে মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, বহু বছর ধরেই সমীর ঠিকাদারীর কাজ করত। এই কাজ করতে গিয়ে প্রায় পনেরো লক্ষ টাকার দেনা হয়ে যায়। পরিবারের গহনা বন্ধক রেখে ও ব্যাঙ্ক থেকেও টাকা নিয়েছে। দেনা পরিশোধ নিয়ে তিনি দুশ্চিন্তা করতে শুরু করেন। আগে পঞ্চায়েতের একটি কাজের ৬ লক্ষ টাকাও সে পাননি বলে দাবি।

তবে, সম্প্রতি ব্লক থেকে পাওয়া টেন্ডারে নশিপুর এলাকায় ২ লক্ষ টাকার ড্রেন ও ৭ লক্ষ টাকার একটি রাস্তা নির্মাণ করেছেন। পরিবারের অভিযোগ,বিধানসভা ভোটে সরকার পরিবর্তন হলে এই টাকা পাওয়া যাবে না এমন দুশ্চিন্তা থেকেই এই আত্মহত্যা। এই ঘটনায় জেলা তৃনমূল সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা মৌখিক বলেন, “ব্লক থেকে টাকা বাকি থাকে না। তবুও কেন এমন হল আমি খোঁজ নেব।” অন্য দিকে আজ BDO দফতর ছুটি থাকায় প্রতিক্রিয়া মেলেনি BDO-র।

Follow Us