AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flood Situation: চলছে মাইকিং, সতর্ক করছে প্রশাসন, এবার বন্যার ভ্রূকুটি বাংলায়!

Purbo Burdwan: গত তিন চারদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে,  তারপর আবার গত ২৫ জুলাই থেকে পর্যায় ক্রমে দামোদর নদে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। এরইমধ্যে শনিবার নতুন করে ১ লক্ষ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি রেগুলেটরি কমিটি। আর তাতেই আশঙ্কা করা হচ্ছে দামোদরের নিম্নতীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হতে পারে।

Flood Situation: চলছে মাইকিং, সতর্ক করছে প্রশাসন, এবার বন্যার ভ্রূকুটি বাংলায়!
বাংলায় বন্যা পরিস্থিতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 04, 2024 | 11:06 AM
Share

বর্ধমান: এবার বন্যার ভ্রূকুটি!  ডিভিসি নতুন করে জল ছাড়ায় জলমগ্ন হতে পারে নিম্ন দামোদরের নিম্নতীরবর্তী এলাকাগুলি। তাই আগে থেকেই বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমানের দামোদর তীরবর্তী ব্লক ও পঞ্চায়েতগুলির পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে গ্রামে গ্রামে চলছে মাইকিং।

গত তিন চারদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে,  তারপর আবার গত ২৫ জুলাই থেকে পর্যায়ক্রমে দামোদর নদে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। এরইমধ্যে শনিবার নতুন করে ১ লক্ষ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি রেগুলেটরি কমিটি। আর তাতেই আশঙ্কা করা হচ্ছে দামোদরের নিম্নতীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হতে পারে। এই শঙ্কা থেকেই নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক করতেই মাইকিং করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

মাইকিং করে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি, যাঁদের বাড়ি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হচ্ছে। একই সঙ্গে গবাদি পশু ও মৎস্যজীবীদের নৌকা নিরাপদস্থানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। দামোদর তীরবর্তী খণ্ডঘোষ, রায়না ও জামালপুর ব্লক জুড়ে শুরু হয়েছে মাইকিং। ডিভিসি জল ছাড়লে বিপদ বাড়তে পারে,  এই আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে নিম্ন দামোদর তীরবর্তী অঞ্চলের মানুষজন। তাঁরা চাইছেন ডিভিসি আস্তে আস্তে জল ছাড়ুক। জল বিপদ সীমার নীচে থাকলে সমস্যা হবে না।