AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalna: ‘স্যর কমোডে হয় না…’, বলেই পুলিশকে ভেলকি দেখাল জেলে থাকা অভিযুক্ত

Kalna: দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও কোনও সাড়া না পেয়ে পুলিশ বাথরুমে ঢুকে দেখে উধাও সুজয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এসকজিস্ট ফ্যান লাগানোর জায়গা দিয়ে পালিয়েছে আসামি।তার খোঁজে চলছে তল্লাশি। অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস বিশ্বাস বলেন, "পেট ব্যথা নিয়ে পুলিশের সেল থেকে একজন এসেছিলেন। চিকিৎসা চলছিল।

Kalna: 'স্যর কমোডে হয় না...', বলেই পুলিশকে ভেলকি দেখাল জেলে থাকা অভিযুক্ত
পালিয়ে গেল আসামি Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 21, 2025 | 7:41 PM
Share

কালনা: অভিযুক্ত বলেছিল তাঁর কমোডে হয় না। সমস্যা আছে। সেই মতো পুলিশ আধিকারিকরা নিয়ে গিয়েছিলেন অন্য টয়লেটে। ব্যাস! কেল্লাফতে…বাথরুমের বন্ধ দরজার বাইরে যখন অভিযুক্তকে পাহারা দিচ্ছেন সেই সময় তিনি ব্যস্ত নিজের কার্যসিদ্ধিতে।

কী ঘটেছে?

বাইক চুরির অভিযোগে কয়েকদিন আগে ধরেছিল পুলিশ। জেলেই ছিলেন অভিযুক্ত। সোমবার আচমকা পুলিশের চোখে ধুলো দিয়ে পগাড় পাড়। শৌচালয় থেকে পালিয়ে গেলেন তিনি। অভিযুক্ত ব্যক্তির নাম সুজয় মল্লিক। বাইক চুরিতে অভিযোগে অভিযুক্ত তিনি।

বেশ কয়েকদিন ধরেই পুলিশের হেফাজতেই ছিলেন। সোমবার শারীরিক অসুস্থতা থাকায় তাঁকে ভোর নাগাদ কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে খাবার খাওয়ার পর তিনি জানান বাথরুম যাবেন। অভিযুক্তকে পুলিশ সেলের পাশের একটি বাথরুমে নিয়ে যাওয়া হয়। বাইরে সে সময় পাহারায় ছিলেন পুলিশ আধিকারিকরা।

দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও কোনও সাড়া না পেয়ে পুলিশ বাথরুমে ঢুকে দেখে উধাও সুজয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এসকজিস্ট ফ্যান লাগানোর জায়গা দিয়ে পালিয়েছে আসামি।তার খোঁজে চলছে তল্লাশি। অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস বিশ্বাস বলেন, “পেট ব্যথা নিয়ে পুলিশের সেল থেকে একজন এসেছিলেন। চিকিৎসা চলছিল। পুলিশ পাহারায় ছিলেন তিনি। পুলিশ সেলে আলাদা করে রাখা হয়। আজ দুপুরে পটি পেয়েছিল ওঁর। তখন ওকে বাথরুমে নিয়ে যাওয়া হয়। তবে ও জানায় যে স্যর কমোডে পটি হবে না। তাই পাশের পে অ্যান্ড ইউজে নিয়ে যাওয়া হয়। তখনই জানলা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।”

Follow Us
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত