AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC MLA: হঠাৎ খিচুনি, মুখ দিয়ে গ্যাজলা! তৃণমূল বিধায়কের কী হল মাঝ রাস্তায়?

Purba Burdwan: গত তিন দিন ধরে বিধানসভার শিল্প ও বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা রাজ্যের বিভিন্ন কারখানা পরিদর্শনে বেরিয়েছেন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্প তালুকের ম্যাটিক্স পরিদর্শনে যান কমিটির সদস্যরা। তারপর পূর্ব বর্ধমান যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন বিধায়ক।

TMC MLA: হঠাৎ খিচুনি, মুখ দিয়ে গ্যাজলা! তৃণমূল বিধায়কের কী হল মাঝ রাস্তায়?
খবর পেয়ে হাসপাতালে আসেন বিধায়ক খোকন দাস।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 27, 2024 | 11:21 PM
Share

পূর্ব বর্ধমান: হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। বর্ধমান যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়েন বিধানসভার শিল্প ও বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এই কমিটিতে রয়েছেন তৃণমূলের পাশাপাশি বিজেপির বিধায়কও। কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে, রানাঘাটের বিধায়ক অসীম সরকারও। তাঁরাও কানাই মণ্ডলের গাড়ির পিছনে গাড়িতে ছিলেন। নিখিলরঞ্জন দে বলেন, “আজ লাঞ্চের সময়ই মনে হচ্ছিল ওনার শরীরটা একটু খারাপ। এরপর আরেকটা মিটিং ছিল। আমি ওনার পরের গাড়িতেই ছিলাম। মিটিং নিয়েই ফোন করি। ফোনটা রিসিভ করেন, তবে আর কোনও কথা বলছিলেন না। ভাবলাম ফোনের কোনও সমস্যা। তারপরই দেখি ওনার গাড়িটা দাঁড়িয়ে পড়ল। আমরা নেমে এসে দেখি ওনার খিচুনি হচ্ছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে।”

এরপরই তড়িঘড়ি কমিটির অন্য সদস্যরা তাঁকে পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, “স্ট্যান্ডিং কমিটির ভিজিট ছিল। আমাদের মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল টিমে ছিলেন। ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। বর্ধমান হাসপাতালে ভর্তি করানো হয়। এখন ভাল আছেন।”

গত তিন দিন ধরে বিধানসভার শিল্প ও বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা রাজ্যের বিভিন্ন কারখানা পরিদর্শনে বেরিয়েছেন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্প তালুকের ম্যাটিক্স পরিদর্শনে যান কমিটির সদস্যরা। তারপর পূর্ব বর্ধমান যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন বিধায়ক। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, “এখন স্থিতিশীল। চিকিৎসকরা দেখেছেন। কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট দেখেছেন। একটু খিচুনির মতো হয়েছিল।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন