AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vote: বাড়িতে বসেই ভোট দিলেন সস্ত্রীক শতায়ু উজির আলি খাঁ

Old Voter: এদিন সকাল সকাল কমিশনের লোকজন ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হন উজির আলি খাঁয়ের বাড়িতে। স্থানীয় থানার পুলিশ তো ছিলই। তবে সিংহভাগই কেন্দ্রীয় বাহিনী ছিল। ভোটকর্মীদের হাতে ছিল ব্যালট বাক্স, বাক্স আড়াল করার জন্য আলাদা শেডও। সেসব নিয়ে গ্রামের রাস্তা ধরে এদিন ভোটকর্মীরা পৌঁছন।

Vote: বাড়িতে বসেই ভোট দিলেন সস্ত্রীক শতায়ু উজির আলি খাঁ
উজির আলি ভোটদানের পর।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 19, 2024 | 10:04 PM
Share

পূর্ব বর্ধমান: বাড়িতে বসে ভোট দিলেন শতায়ু উজির আলি খান। বয়স হয়েছে, ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া তাঁর জন্য খুবই কষ্টসাধ্য। সে কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থাও রয়েছে। সেইমতোই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উদয়কৃষ্ণপুরের বাসিন্দা উজির আলি খাঁ ভোট দিলেন রবিবার। শুধু তিনিই নন, ভোট দেন তাঁর স্ত্রীও। তাঁর বয়স ৮৭ বছর।

এদিন সকাল সকাল কমিশনের লোকজন ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হন উজির আলি খাঁয়ের বাড়িতে। স্থানীয় থানার পুলিশ তো ছিলই। তবে সিংহভাগই কেন্দ্রীয় বাহিনী ছিল। ভোটকর্মীদের হাতে ছিল ব্যালট বাক্স, বাক্স আড়াল করার জন্য আলাদা শেডও। সেসব নিয়ে গ্রামের রাস্তা ধরে এদিন ভোটকর্মীরা পৌঁছন।

বাড়িতে বসে ভোট দিতে পেরে দারুণ খুশি এই দম্পতি। জানালেন, নির্বাচন কমিশনের এমন উদ্যোগ প্রশংসনীয়। ৮৫ বছরের ঊর্ধ্বে বয়স, শারীরিকভাবে অক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ছেলে আব্বাস উদ্দিন খান বলেন, “বাবার ১০০ বছর বয়স। খুব ভাল হয়েছে বাড়িতে এসে ভোট নেওয়ায়। এই প্রথমবার এভাবে বাবা ভোট দিল। বাবার সঙ্গে মা-ও এদিন ভোট দিল। মায়ের ৮৭ বছর বয়স।”

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়