Kalna: ‘কীভাবে এমনটা হতে পারে…’, শীতের সকালে মাফলারটা গলায় পেঁচিয়েছিলেন, গলা ফুঁড়ে বেরিয়ে এল রক্ত! শরীর দিয়ে হিমস্রোত বয়ে গেল প্রত্যক্ষদর্শীদের

Kalna Crime: ঝুঁকে কাজ করতে যাওয়ার সময়েই হঠাৎ করে মাফলার পেঁচিয়ে যায় মেশিনে। একেবার মাফলার সমেত গলা ঢুকে যায় মেশিনে। মর্মান্তিক ঘটনা। গলা কেটে মৃত্যু হয় এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালনার সমুদ্রগড়ের সিদ্দেপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সিরাজুল মণ্ডল।

Kalna: কীভাবে এমনটা হতে পারে..., শীতের সকালে মাফলারটা গলায় পেঁচিয়েছিলেন, গলা ফুঁড়ে বেরিয়ে এল রক্ত! শরীর দিয়ে হিমস্রোত বয়ে গেল প্রত্যক্ষদর্শীদের
এলাকায় বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 03, 2026 | 11:05 AM

কালনা: এখনও ভোরের দিকে বেশ ভালই ঠান্ডা লাগছে। গত দুদিনে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় পারদপতন হয়েছে। তাই সকালে যাঁরা কাজে বেরোচ্ছেন, ভাল করে মাথা মুড়িয়ে নিচ্ছে চাদর-মাফলারে। কিন্তু সেই মাফলার প্রাণ কাড়ল একজনের।
প্রত্যেক দিনের মতোই মাফলার জড়িয়ে তেল কলে কাজ করতে গিয়েছিলেন সিরাজুল। ঝুঁকে কাজ করতে যাওয়ার সময়েই হঠাৎ করে মাফলার পেঁচিয়ে যায় মেশিনে। একেবার মাফলার সমেত গলা ঢুকে যায় মেশিনে। মর্মান্তিক ঘটনা। গলা কেটে মৃত্যু হয় এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালনার সমুদ্রগড়ের সিদ্দেপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সিরাজুল মণ্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই ঘানি কলে সরষে পিষাইয়ের কাজ করছিলেন সিরাজুল মন্ডল। সেই সময় অসাবধানতাবশত তাঁর গলায় থাকা মাফলারটি ঘানি কলের মেশিনে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যায় এবং তাঁর গলার অধিকাংশ অংশ মেশিনে কেটে যায়।

সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েন সিরাজুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, “উনি আমাদের অনেক দিনের সহকর্মী। কাজে দক্ষ ছিলেন। কীভাবে এমনটা হল, বুঝতে পারছি না। উনি তো অনেকটা সচেতনভাবেই কাজ করতেন।”