AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooperative Society: নয়ে ৯, খেজুরিতে বিজেপির কাছে দাঁড়াতেই পারল না তৃণমূল

Cooperative Society: খেজুরি দুই ব্লকের খেজুরি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিপুল জয় পেল বিজেপি। এই সমিতির মোট ৯টি আসন। আর এই ৯ আসনেই কার্যত শাসকদল তৃণমূলকে উড়িয়ে খেজুরি ২ ব্লকের এই সমবায় দখল করল পদ্ম শিবির।

Cooperative Society: নয়ে ৯, খেজুরিতে বিজেপির কাছে দাঁড়াতেই পারল না তৃণমূল
শুক্রবার খেজুরি-১ এ একটি সমবায় জিতেছিল তৃণমূল, শনিবার খেজুরি-২ এ একটি সমবায় জিতল বিজেপি
| Edited By: | Updated on: Feb 22, 2025 | 11:47 PM
Share

খেজুরি: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন সমবায় নির্বাচনে কোথাও ঘাসফুলের দাপট। কোথাও গেরুয়া শিবিরের দাপট। পূর্ব মেদিনীপুরে সেই ছবি দেখা যাচ্ছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত এই জেলায় বিভিন্ন সমবায় নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই দলের। গতকাল খেজুরি ১ ব্লকে একটি সমবায় নির্বাচনে জিতেছিল তৃণমূল। এবার খেজুরি দুই ব্লকের একটি সমবায় নির্বাচনে জিতল গেরুয়া শিবির।

খেজুরি দুই ব্লকের খেজুরি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিপুল জয় পেল বিজেপি। এই সমিতির মোট ৯টি আসন। আর এই ৯ আসনেই কার্যত শাসকদল তৃণমূলকে উড়িয়ে খেজুরি ২ ব্লকের এই সমবায় দখল করল পদ্ম শিবির।

আবার খেজুরি ১ ব্লকের কুলঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হয়েছিল গতকাল। সেই ভোটে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ১২টি আসনেই জয়লাভ করেন। বিজেপি ও সিপিআইএম প্রার্থীরা প্রভাব ফেলতে পারেননি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তাদের প্রার্থীরা জয় লাভ করার পর আগামীদিনে এই সমিতির শ্রীবৃদ্ধির জন্য কাজ করবেন।

অন্যদিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “ভীতিপ্রদর্শনের মাধ্যমে কয়েকটি সমবায় জিতেছে তৃণমূল। কিন্তু, যেখানে পুলিশি সন্ত্রাস নেই, মানুষ তৃণমূলের ভোট চুরিকে রুখে দিতে পেরেছে, সেখানে সমবায় জিতেছে বিজেপি। আগামিদিনেও পূর্ব মেদিনীপুরের সমবায়গুলিতে জিতবে বিজেপি।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?