AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: আজ থেকেই বন্ধ হয়ে গেল দিঘার প্রধান আকর্ষণ! পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা

Deep Depression South Bengal: পরিস্থিতি মোকাবিলায় আলিপুর আবহাওয়া দফতরের নির্দেশিকা মেনে ইতিমধ্যেই চরম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। দিঘা মোহনা, শঙ্করপুর, সৌলা ও পেটুয়াঘাট সহ সমস্ত মৎস্যবন্দরেই ট্রলারগুলিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে রাখা হয়েছে।

Digha: আজ থেকেই বন্ধ হয়ে গেল দিঘার প্রধান আকর্ষণ! পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা
দিঘা সমুদ্র সৈকতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 27, 2026 | 1:29 PM
Share

পূর্ব মেদিনীপুর: সপ্তাহের প্রথম কাজের দিনেই নিম্নচাপের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলা-ওড়িশা উপকূলের উপর তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি কাঁথির কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এর প্রভাবে সোমবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জুড়ে শুরু হয়েছে ভারী বর্ষণ।

পরিস্থিতি মোকাবিলায় আলিপুর আবহাওয়া দফতরের নির্দেশিকা মেনে ইতিমধ্যেই চরম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। দিঘা মোহনা, শঙ্করপুর, সৌলা ও পেটুয়াঘাট সহ সমস্ত মৎস্যবন্দরেই ট্রলারগুলিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে রাখা হয়েছে।

একই সঙ্গে সৈকত শহর দিঘা, শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণিতে পর্যটকদের নিরাপত্তার ওপর বিশেষ নজরদারি শুরু করেছে প্রশাসন। উত্তাল সমুদ্রে দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সমুদ্র স্নানে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিঘা পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে পর্যটকদের সুরক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং উপকূলবর্তী এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, শক্তি বাড়িয়ে বাংলা দিকে এগোচ্ছে অতি গভীর নিম্নচাপ। দুপুরেই কাঁথির কাছ দিয়ে স্থলে ঢুকবে নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে ৩০ কিমি, দিঘা থেকে দূরত্ব ৭০ কিমি দূরে অবস্থান করছে। শক্তিশালী নিম্নচাপের জেরে দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা ও শহরতলিতে। উপকূল ও পশ্চিমাঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূল ও পশ্চিমের ৪ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস কলকাতায় বইবে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Follow Us