Digha: দিঘার সমুদ্রের ধারে ‘বিরল’ দৃশ্য, খবরটা শুনেই ছোটাছুটি পর্যটকদের…
Purba Medinipur: এদিন সকালে দিঘার মাইতির ঘাটে ভেসে আসে এই মৃত ডলফিনটি। ভালই পর্যটকের ভিড় রয়েছে সপ্তাহান্তে। সকালে সমুদ্রের ধারে ঘোরাফেরার সময় এমন দৃশ্য দেখে তো হইহই। খবর পেয়ে ছুটে আসে দিঘার বনদফতরের কর্মীরা।

পূর্ব মেদিনীপুর: সমুদ্রের ধারে ঘুরছেন পর্যটকরা। এদিক ওদিক মৎস্যজীবীরা মাছ চালাচালি করছেন। রবিবার সকাল। ট্রলার নিয়ে ফিরেছেন জেলেরা। এরইমধ্যে হঠাৎ নজরে এল দিঘার সমুদ্রের একেবারে পাড়ে বিশালাকার কী যেন একটা শুয়ে। সেদিকে এগিয়ে যেতেই মৎস্যজীবীরা দেখেন একটি ডলফিন মৃত অবস্থায় পড়ে আছে। প্রায় ৪ ফুট লম্বা হবে সেটি। ক্রমেই ভিড় জমতে শুরু করে সেই ডলফিন ঘিরে। ডলফিন দেখা গিয়েছে শুনে জীবিত নাকি মৃত সে খোঁজও করেননি কেউ কেউ। ছোটাছুটি শুরু করে দিয়েছেন এক ঝলক দেখার জন্য।
এদিন সকালে দিঘার মাইতির ঘাটে ভেসে আসে এই মৃত ডলফিনটি। ভালই পর্যটকের ভিড় রয়েছে সপ্তাহান্তে। সকালে সমুদ্রের ধারে ঘোরাফেরার সময় এমন দৃশ্য দেখে তো হইহই। খবর পেয়ে ছুটে আসে দিঘার বনদফতরের কর্মীরা। ডলফিনটি ময়নাতদন্তের পর দিঘার বালিয়াড়িতে পুঁতে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মৃত ডলফিনটি পূর্ণবয়স্ক নয় বলেই বনদফতর মনে করছে।
বনদফতরের কর্মী শ্রীনিবাস ঘোড়ুই বলেন, “একটা ডলফিন উদ্ধার হয়েছে। সেটার ময়নাতদন্ত হবে। মাছ ধরতে মাঝ সমুদ্রে যাওয়া কোনও ট্রলারের জালে লেগে ডলফিনটি মারা গিয়েছে বলেই মনে হচ্ছে। মাইতি ঘাটে এটা ভেসে এসেছে বলেই মৎস্যজীবীরা জানিয়েছেন।”

এটিই উদ্ধার হয়েছে।
কলকাতা থেকে বেড়াতে এসেছেন অভীক দাশগুপ্ত। তিনি বলেন, “দিঘাতে যে ডলফিন দেখতে পাওয়া যায় তা তো ভাবতেই পারছি না। দেখেই মোবাইল ফোনে বন্দি করে নিয়েছি। তবে ডলফিনটা মৃত এটাই খারাপ লাগার।” কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক শীলাঞ্জন ভট্টাচার্য জানান, এটা ইরাওয়াড্ডি ডলফিন। মাঝ সমুদ্রে থাকে এরা।
