AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC vs BJP: নন্দীগ্রামে তুমুল হইচই, গ্রেফতার ৫ বিজেপি কর্মী

Nandigram: শাসকদলের বক্তব্য, বিজেপি কর্মীরা মঙ্গলবার অলকা পাত্র ও সুষমা পাত্র নামে দুই মহিলার উপর অত্যাচার করেছে। এর মধ্যে সুষমা আবার সন্তান সম্ভবা। তাঁদের মারধর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে বাড়ি। যদিও, সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি।

TMC vs BJP: নন্দীগ্রামে তুমুল হইচই, গ্রেফতার ৫ বিজেপি কর্মী
নন্দীগ্রাম থানাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 24, 2024 | 9:15 PM
Share

নন্দীগ্রাম: আবার অশান্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। ভোটের আগে হোক বা পরে বারেবারে রাজনৈতিক তরজার জেরে উত্তেজনা দেখা যায় এই এলাকায়। এবারও সেই একই ছবি। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামে তুমুল হইচই। শাসক দলেরর অভিযোগ, তৃণমূল করার জন্য বিজেপি তাদের বাড়িতে হামলা চালিয়েছে। অপরদিকে, গেরুয়া শিবিরের দাবি, পারিবারিক বিবাদকে তৃণমূল রাজনীতির রঙ লাগাচ্ছে।

শাসকদলের বক্তব্য, বিজেপি কর্মীরা মঙ্গলবার অলকা পাত্র ও সুষমা পাত্র নামে দুই মহিলার উপর অত্যাচার করেছে। এর মধ্যে সুষমা আবার সন্তান সম্ভবা। তাঁদের মারধর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে বাড়ি। যদিও, সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তৃণমূল মিথ্যার উপর ভিত্তি করে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। হামলাকারীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী। অভিযোগের ভিত্তিতে ৫ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, “গতকাল থেকে ওই গ্রামে বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সেই হামলার শিকার ওই মহিলারা। তাঁদের মধ্যে একজন সন্তান সম্ভবা। তাঁকে একটা ঘরে আটকে রেখে অত্যাচার করে বিজেপি। তীব্র নিন্দা করছি।” অপরদিকে, নন্দীগ্রাম বিজেপি মণ্ডল ৪ এর সভাপতি সৌমিত্র দে বলেন, “এটা পারিবারিক ঝামেলা। সেটাকে রাজনৈতিক রঙ লাগাচ্ছে। এটা ওদের তৃণমূলী কালচার।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?