AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তিন মহিলাকে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে পেটাচ্ছে দুই যুবক! বুধবারই রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের দল

ভোটের ফল ঘোষণার পর বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে। তা দেখেই বাংলায় প্রতিনিধিদের পাঠানোর সিদ্ধান্ত নেয় জাতীয় মহিলা কমিশন।

তিন মহিলাকে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে পেটাচ্ছে দুই যুবক! বুধবারই রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের দল
নিজস্ব চিত্র।
| Updated on: May 04, 2021 | 2:33 PM
Share

কলকাতা: বাংলায় আসছে জাতীয় মহিলা কমিশনের (NCW) প্রতিনিধিরা। নির্বাচনের ফল প্রকাশের পর বাংলায় যে ভাবে হিংসা হচ্ছে, তার শিকার হচ্ছেন বাড়ির মেয়ে-বউরাও। যা নিয়ে উদ্বিগ্ন মহিলা কমিশন। এর পরই এই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। বুধবারই কলকাতায় আসছেন কমিশনের প্রতিনিধিরা।

সোমবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে তিনজন মহিলাকে রাস্তায় ফেলে মারধর করতে দেখা যায় দুই যুবককে। এমনকী আক্রান্ত এক মহিলা তেড়ে গেলে তাঁকে রাস্তায় ফেলে বুকের উপর চড়ে বসেন এক যুবক। শুভেন্দুর দাবি, নন্দীগ্রামের কেন্দামারি গ্রামের ঘটনা এটি। বিজেপি মহিলা কর্মীদের উপর তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলেও লেখেন শুভেন্দু। প্রশ্ন তোলেন বাংলায় মহিলাদের সুরক্ষা নিয়ে।

সূত্রের খবর, ভোটের ফল ঘোষণার পর বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে। তা দেখেই বাংলায় প্রতিনিধিদের পাঠানোর সিদ্ধান্ত নেয় জাতীয় মহিলা কমিশন। কমিশনের প্রধান রেখা শর্মা এ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেন। এরই মধ্যে খবর, বুধবার যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই কলকাতায় আসছেন কমিশনের প্রতিনিধিরা। নেতৃত্বে থাকবেন শ্যামলা এস কুন্দর। খতিয়ে দেখবেন এই ভিডিয়োর সত্যতা কতটা।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা