AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: হিসেব কষে ‘শিষ্য’ পবিত্র কর বলে দিলেন ঠিক কত ভোটে হারাবেন ‘গুরু’কে

Pabitra Kar: এবার 'গুরু' শুভেন্দুর বিরুদ্ধে লড়ছেন একসময়ের 'শিষ্য' পবিত্র করের। পবিত্র করের দাবি, শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর তাঁকে বেইমান বলা হয়েছে, কিন্তু তাঁকে বিজেপি একথা বলতে পারবে না। পবিত্র বলেন, "আমি তৃণমূলে আগে ছিলাম। ক্ষণিকের জন্য গিয়েছিলাম বিজেপিতে।"

Nandigram: হিসেব কষে 'শিষ্য' পবিত্র কর বলে দিলেন ঠিক কত ভোটে হারাবেন 'গুরু'কে
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 25, 2026 | 6:24 PM
Share

নন্দীগ্রাম: ২০২৬-এর বিধানসভা ভোটের অন্যতম আলোচিত প্রার্থীর নাম পবিত্র কর। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, সেভাবে প্রকাশ্যে আসেননি কোনওদিন। প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা আগে তৃণমূলে যোগ দিয়ে চমক দিয়েছেন তিনি। তাঁকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূলও। আনকোরা প্রার্থী? নাকি শুভেন্দুর দীর্ঘদিনের সহযোগী? কোন পরিচয়ে দেখা হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার সেই পবিত্র করই বুঝিয়ে দিলেন, তিনিও ‘গুরু’র থেকে কিছু কম নন।

মঙ্গলবার তৃণমূল প্রার্থী পবিত্র কর হিসেব কষে বলে দেন, তিনি ঠিক কত ভোটে হারাবেন শুভেন্দুকে। TV9 বাংলার প্রশ্নের মুখে তাঁর দাবি, অন্তত ৩০ হাজার ভোটে শুভেন্দুকে হারাতে পারবেন তিনি। পবিত্র বলেন, “অনেকে আমাকে দুর্বল প্রার্থী বলছে, যারা বলছে তাদের ব্যাপার। আমি কত ভোটে জিতব। রেজাল্টের দিন দেখে নেবেন। ৩০ হাজার ভোটে হারাব শুভেন্দুকে। অঙ্ক কষেই বলছি।” তাঁর দাবি, অঞ্চল ধরে ধরে হিসেব কষে রেখেছেন তিনি।

পবিত্র আরও বলেন, “২১ সালে সালে গুরু-শিষ্যের লড়াই হয়েছিল। শিষ্য জিতেছিল। এবারও ফলাফল একই হবে। শিষ্যই জিতবে।” ২০২১-এর নন্দীগ্রামে লড়াই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর একসময়ের ভরসার পাত্র শুভেন্দু অধিকারী। আর নন্দীগ্রামে কান পাতলে শোনা যায়, এই পবিত্র কর একসময় শুভেন্দু অধিকারীর কতটা কাছের পাত্র ছিলেন। শুভেন্দুর সঙ্গেই তৃণমূল করা, শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে যাওয়া পবিত্র করের। এবার সেই পবিত্রই লড়বেন ‘গুরু’ শুভেন্দুর বিরুদ্ধে।

পবিত্র করের আরও দাবি, শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর তাঁকে বেইমান বলা হয়েছে, কিন্তু তাঁকে বিজেপি একথা বলতে পারবে না। পবিত্র বলেন, “আমি তৃণমূলে আগে ছিলাম। ক্ষণিকের জন্য গিয়েছিলাম বিজেপিতে।” অভিষেকের বার্তা উল্লেখ করে পবিত্র বলেন, “আমি ডিজে এবং রবীন্দ্র সঙ্গীত দুই বাজানোর পক্ষে। প্রয়োজনে দুটোই বাজাব।”

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?