Purbo Medinipur: প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে, জোর প্রস্তুতি, তার মধ্যেই বড় ধাক্কা খেল ‘কর্পোরেট দল’ বিজেপি

Bengal BJP: ২০২১ সালের মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিজেপির জেলা সভাপতি এবং রাজ্য সভাপতিকে নিজের ইস্তফা পত্র পাঠিয়েছেন। ইস্তফাপত্রে উল্লেখ করেছেন, মহিষাদলে তাঁকে বিজেপি প্রার্থী মনোনিত না করায় দল থেকে অব্যাহতি নিয়েছেন।

Purbo Medinipur: প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে, জোর প্রস্তুতি, তার মধ্যেই বড় ধাক্কা খেল কর্পোরেট দল বিজেপি
বিজেপিতে অসন্তোষ Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 17, 2026 | 12:33 PM

 পূর্ব মেদিনীপুর: বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরেই মহিষাদল বিধানসভার একুশের বিজেপি পদ্ম প্রার্থীর দলত্যাগ । সোমবার রাজ্য বিজেপির তরফে একাধিক বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যায় পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভার প্রার্থী করা হয়েছে সুভাষচন্দ্র পাঁজা কে। পেশায় তিনি ব্যবসায়ী। প্রার্থী তালিকা দেখেই দল ছাড়া সিদ্ধান্ত নেন একাধিক বিজেপি কর্মী।

২০২১ সালের মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিজেপির জেলা সভাপতি এবং রাজ্য সভাপতিকে নিজের ইস্তফা পত্র পাঠিয়েছেন। ইস্তফাপত্রে উল্লেখ করেছেন, মহিষাদলে তাঁকে বিজেপি প্রার্থী মনোনিত না করায় দল থেকে অব্যাহতি নিয়েছেন।

বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি এখন আর রাজনৈতিক দল নেই এটা একটা কর্পোরেট দল হয়ে গিয়েছে। আমি ১৩ বছর ধরে ভারতীয় জনতা পার্টি করেছি। যিনি এলাকায় বড় ঠিকাদার হিসাবে পরিচিত অথবা কোটিপতি তাদের প্রার্থী করছে বিজেপি। কোন বিজেপি কর্মীকে প্রার্থী করলে আমাদের অসুবিধা ছিল না। সেজন্য দলের কাছে আমার ইস্তফা পত্র বিজেপির জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি কে পাঠিয়ে দিয়েছি। এখন আমি আর কোন রাজনৈতিক দলের কর্মী নয়।”

এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন, “এটা বিজেপি দলের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা প্রথম থেকেই বলে আসছি বিজেপি গুজরাটীদের দ্বারা পরিচালিত। গুজরাটিরা ব্যবসা ছাড়া কিছু বোঝেনা সেজন্যই ঠিকাদার সোনা ব্যবসায়ীদের ভোটে প্রার্থী করা হয়েছে। বিজেপি কর্মীরা অনেকেই বুঝতে পারছেন তাদের দলটা আসলে গুজরাটীদের দ্বারা পরিচালিত।’

Follow Us