Nandigram Bypoll: ‘ঘরে বসে থাকলে হবে না মানুষের পাশে থাকতে হবে’, জনপ্রতিনিধিদের বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari Meeting: বৈঠকে দলের জনপ্রতিনিধি ও নেতাদের স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, শুধু ভোটে জিতলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তিনি বলেন, "নতুন সরকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। তাই সাংসদ, বিধায়ক থেকে শুরু করে সাংগঠনিক স্তরের কোনও নেতৃত্বেরই আর ঘরে বসে থাকার সময় নেই।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: Social Media
শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি নিজের কাছে রেখে নন্দীগ্রাম আসন থেকে ইস্তফা দেওয়ায় সেখানে দ্রুত উপনির্বাচন হতে চলেছে। এই উপনির্বাচনে দলের জয় সুনিশ্চিত করতে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এবং একটি হাই-লেভেল কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে এই পাঁচজনের উপনির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন পূর্ব মেদিনীপুরের হেভিওয়েট সাংগঠনিক নেতা মেঘনাদ নাথ পাল, প্রলয় পাল এবং অঞ্জন ভারতী সহ আরও কয়েকজন।
Follow Us
