AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Rooftop: স্কুলের ছাদে শাড়ি-ব্লাউজ-ত্রিপল আর সঙ্গে কন্ডোম! তৃণমূল নেতার অভিনব কীর্তিতে চক্ষু চড়কগাছ সকলের…

TMC Leader School Rooftop Controversy: অভিযুক্ত সুজিত শী বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান এবং এলাকায় তৃণমূলের দাপুটে নেতা হিসাবেই পরিচিত। এলাকায় তাঁর কথাই ছিল শেষ কথা। তাঁর মালিকানাধীন একটি বেসরকারি স্কুলের ছাদ থেকেই দুপুরে এই সমস্ত আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়।

School Rooftop: স্কুলের ছাদে শাড়ি-ব্লাউজ-ত্রিপল আর সঙ্গে কন্ডোম! তৃণমূল নেতার অভিনব কীর্তিতে চক্ষু চড়কগাছ সকলের...
উদ্ধার হওয়া সামগ্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 04, 2026 | 6:07 PM
Share

পূর্ব মেদিনীপুর:  স্কুলের ছাদে তৃণমূল নেতার রাসলীলা ! উদ্ধার কন্ডোম, শাড়ি-ব্লাউজ ও সরকারি ত্রিপল। ঘটনাকে কেন্দ্র করে এগরায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।  তৃণমূল নেতার এই চরম কুকীর্তি ফাঁস হতেই বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত নেতার বাড়ি ও স্কুল ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুজিত শী বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান এবং এলাকায় তৃণমূলের দাপুটে নেতা হিসাবেই পরিচিত। এলাকায় তাঁর কথাই ছিল শেষ কথা। তাঁর মালিকানাধীন একটি বেসরকারি স্কুলের ছাদ থেকেই দুপুরে এই সমস্ত আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়।​এদিন গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আচমকাই ওই বেসরকারি স্কুলের ছাদে চড়াও হন। সেখানে গিয়ে চোখ কপালে ওঠে তাঁদের। দেখা যায়, ছাদের একটি অংশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মহিলাদের শাড়ি, ব্লাউজ, প্রচুর ব্যবহৃত ও অব্যবহৃত কন্ডোম এবং রাজ্য সরকারের ত্রাণ সামগ্রীর বিপুল পরিমাণ ত্রিপল।

এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও সেখান থেকে উদ্ধার হয়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলের পঠনপাঠনের আড়ালে ছাদের ওপর এই ধরনের নোংরা ও অসামাজিক কাজকর্ম চালাচ্ছিলেন ওই তৃণমূল নেতা। ​এই ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে এলাকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। উত্তেজিত জনতা একজোট হয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সুজিত শীর বাড়ি এবং সংশ্লিষ্ট স্কুলটি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন অভিযুক্ত উপ-প্রধান। বর্তমানে তিনি পলাতক। ​খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার বিশাল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। স্কুলের ছাদ থেকে সমস্ত আপত্তিকর সামগ্রী ও নথিপত্র বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। ​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক তৃণমূল নেতার খোঁজ চালানো হচ্ছে।

Follow Us