AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: প্রেমঘটিত ঝামেলা গড়াল এতদূর! অধ্যক্ষের ঘরেই ছাত্রদের হাতাহাতি নন্দীগ্রাম কলেজে

Nandigram: পুরো বিষয়টি খতিয়ে দেখছেন নন্দীগ্রাম কলেজের অধ্যক্ষ। প্রশ্ন উঠেছে, বহিরাগতরা কীভাবে কলেজে ঢুকে ছাত্রের গায়ে হাত তুলল!

Nandigram: প্রেমঘটিত ঝামেলা গড়াল এতদূর! অধ্যক্ষের ঘরেই ছাত্রদের হাতাহাতি নন্দীগ্রাম কলেজে
কলেজের মধ্যেই হাতাহাতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 20, 2025 | 4:30 PM
Share

নন্দীগ্রাম: দুই দল ছাত্রের মধ্যে প্রবল বচসা আর হাতাহাতি। ছবি দেখে বোঝার উপায় নেই এটা কলেজের অধ্যক্ষের ঘর। নন্দীগ্রাম কলেজের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, প্রেমঘটিত সমস্যা নিয়েই ঝামেলা গড়ায় অনেক দূর। শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোথা থেকে ঘটনার সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।

অভিযোগ, কলেজের এক ছাত্রীর প্রেমঘটিত সমস্যার জেরে বহিরাগত এক ছাত্র কলেজে ঢুকে এবিভিপি-র সদস্য এক ছাত্রকে মারধর করে। অভিযোগ বহিরাগত ওই ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। সেই নিয়েই টিএমসিপি-র সঙ্গে এবিভিপি-র সংঘর্ষ শুরু হয়। দু পক্ষই অধ্যক্ষের ঘরে যান অভিযোগ জানাতে। সেখানে গিয়েও হাতাহাতি শুরু হয়ে যায়।

নন্দীগ্রাম কলেজের প্রিন্সিপালের রুমেই হাতাহাতির সেই ছবি ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যক্ষ সামু মৌলী বিষয়টি ক্ষতিয়ে দেখছেন। দুই ছাত্র সংগঠন একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ তুলতে শুরু করেন। তবে কলেজের অধ্যক্ষ এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন নন্দীগ্রাম কলেজের অধ্যক্ষ। প্রশ্ন উঠেছে, বহিরাগতরা কীভাবে কলেজে ঢুকে ছাত্রের গায়ে হাত তুলল!

Follow Us
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?