AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 2: ‘১০০ শতাংশ বুথে এজেন্টই নেই মমতার’, বাইকে চেপে ভোট দিতে গেলেন শুভেন্দু

ভোট দিতে (West Bengal Assembly Election 2021) যাওয়ার পথেই বললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাইকে চেপে ভোট দিতে যান তিনি।

West Bengal Assembly Election 2021 Phase 2: '১০০ শতাংশ বুথে এজেন্টই নেই মমতার', বাইকে চেপে ভোট দিতে গেলেন শুভেন্দু
বাইকে চেপে ভোট দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী
| Updated on: Apr 01, 2021 | 8:07 AM
Share

নন্দীগ্রাম: ‘একশো শতাংশ বুথে এজেন্টই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।’ ভোট দিতে (West Bengal Assembly Election 2021) যাওয়ার পথেই বললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাইকে চেপে ভোট দিতে যান তিনি।

ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

নন্দীগ্রামের নন্দনায়েক বাড় প্রাথমিক বিদ্যালয়ে বুথ তাঁর। কিন্তু কেন বাইকে চেপে ভোট দিতে যাচ্ছেন তিনি? প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীর সাফাই, বুথের সামনের রাস্তা অত্যন্ত সরু। সেক্ষেত্রে গাড়ি ঢুকতে অসুবিধা হবে। সে কারণেই বাইকে চেপে বুথে যান শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী হলদিয়ার ভোটার হলেও এবারের নির্বাচনে নন্দীগ্রামের ভোটার হয়েছেন তিনি। ভোট দিতে যাওয়ার পথে চওড়া হাসি মুখে নতুন ভোটার কার্ডও সাংবাদিকদের দেখান শুভেন্দু অধিকারী।

এ ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, ভোটের দিন যে বাইকে চেপে গোটা নন্দীগ্রাম চক্কর কাটবেন তিনি, তা আগেই জনসভায় দাঁড়িয়ে কর্মী সমর্থকদের উদ্দেশে বলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ‘সকালেই মাথায় তিলক কেটে বেরিয়ে পড়ব। বাইকে ঘুরব গোটা এলাকা। কেউ ট্যা ফুঁ করতে পারবে না।’ অর্থাৎ এলাকার বিভিন্ন বুথ পরিদর্শনের সূচনা তিনি সকালেই করলেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: মেদিনীপুরের মেদিনী দখলে ঘাম ছুটিয়েছে শাসক-বিরোধী, শেষ হাসি কার?

মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত ইস্যুতে যে প্রশ্ন তুলেছিলেন, সে ব্যাপারে শুভেন্দু বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু বলার নেই।’ উল্লেখ্য, সকাল সকাল নন্দীগ্রাম (Nandigram) ১ নম্বর ব্লকে দাপিয়ে বেড়ায় বাইক বাহিনী। বিজেপির (BJP) অভিযোগ, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের (TMC) বাইক বাহিনী। তবে এই ব্যাপারে শাসক শিবিরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট