AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata banerjee in purulia: হাত নাড়তে-নাড়তে মঞ্চে উঠতে যাচ্ছিলেন মমতা, হঠাৎ তখনই…, হতচকিত হয়ে গেলেন সুপ্রিমো

Bengal Assembly Election 2026: এরপর নিদির্ষ্ট সময় মেনে সভাস্থলে আসেন তৃণমূল সুপ্রিমো। হাত নাড়তে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে। প্রণাম জানান। বাঁশের তৈরি গার্ডের ধার দিয়ে হেঁটে-হেঁটে জনসংযোগ করতে করতে উঠছিলেন মঞ্চে। তখনই বিপত্তি।

Mamata banerjee in purulia: হাত নাড়তে-নাড়তে মঞ্চে উঠতে যাচ্ছিলেন মমতা, হঠাৎ তখনই..., হতচকিত হয়ে গেলেন সুপ্রিমো
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 29, 2026 | 8:51 AM
Share

পুরুলিয়া: আর কয়েকটা দিন। তারপরই বিধানসভা নির্বাচন। সেই কারণে রাজ্যের সব জেলায় প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ছিল পুরুলিয়ায় সভা। তবে, সভামঞ্চে ওঠার সময় বাধা পান মমতা। মঞ্চের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা খান তিনি। তবে চোট পাননি সুপ্রিমো। কিন্তু এই ঘটনায় তাঁর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের উপর খানিকটা উষ্মাপ্রকাশ করেন মমতা বলে খবর সূত্রের।

শনিবার পুরুলিয়ার কাশিপুর বিধানসভা সেবাব্রতি সংঘের মাঠে জনসভা ছিল মমতার। যে ময়দানে সভাস্থল করা হয়েছিল তার ঠিক পিছন দিকেই হেলিপ্যাড বানানো হয়। তৃণমূল সুপ্রিমোর হেলিকপ্টার সেখানেই নামে। মমতা আসার আগেই সভাস্থল ভরতে শুরু করেছে। স্পিকারে সে সময় বাজানো হচ্ছিল ‘খেলা হবে’ গান।

এরপর নিদির্ষ্ট সময় মেনে সভাস্থলে আসেন তৃণমূল সুপ্রিমো। হাত নাড়তে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে। প্রণাম জানান। বাঁশের তৈরি গার্ডের ধার দিয়ে হেঁটে-হেঁটে জনসংযোগ করতে করতে উঠছিলেন মঞ্চে। তখনই বিপত্তি। রেলিংয়ের বাড়তি বাঁশে কাপড় আটকে যায় তাঁর বলে খবর। দাঁড়িয়ে পড়েন তিনি। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত সেই বাঁশের হাতলে হাত দিয়ে গার্ড করেন। যাতে আর কাপড় বাঁশে আটকে না যায়। হঠাৎ এমন ঘটনায় একটু বিরক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি মঞ্চে উঠে যান তিনি।

এ দিকে, গতকালের সভা থেকে আরও একবার এসআইআর সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুধু তাই নয়, পরবর্তীতে বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। তাঁদের সব অভিযোগ শোনেন মন দিয়ে। তারপর একসঙ্গে ফের মাঠে নেমে কাজ করার বার্তা দেন মমতা।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ