AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: জখম হয়ে হাসপাতালে, ভাল হয়ে আবার ঝাঁপ হাসপাতাল থেকে

পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের জানালা দিয়ে পালানোর চেষ্টা করা যুবকের নাম মহম্মদ আমির। তাঁর বাড়ি পুরুলিয়ার আদ্রায়। দিন কয়েক আগে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন। আত্মহত্যার চেষ্টা করতেই ওই যুবক ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। আরপিএফ তা দেখে তাঁকে উদ্ধার করে।

VIDEO: জখম হয়ে হাসপাতালে, ভাল হয়ে আবার ঝাঁপ হাসপাতাল থেকে
জানালা দিয়ে পালানোর চেষ্টা রোগীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 29, 2023 | 2:01 PM
Share

পুরুলিয়া: গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক যুবক। বেশ কয়েক দিন ধরেই চিকিৎসাধীন তিনি। কিন্তু হাসপাতালের শয্যায় মন টিকছে না তাঁর। চাইছেন বাড়ি যেতে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে এখন ছুটি দেননি। তাই হাসপাতালের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেছেন ওই যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। সেখানকার দেবেন মাহাত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের জানালা দিয়ে রোগীর পালানোর চেষ্টা ঘিরে বেশ হইচই পড়েছে ওই হাসপাতাল চত্বরে। তবে দমকল বাহিনীর সদস্যরা রোগীকে উদ্ধার করে নেন। এবং তাঁকে ফের হাসপাতালে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের জানালা দিয়ে পালানোর চেষ্টা করা যুবকের নাম মহম্মদ আমির। তাঁর বাড়ি পুরুলিয়ার আদ্রায়। দিন কয়েক আগে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন। আত্মহত্যার চেষ্টা করতেই ওই যুবক ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। আরপিএফ তা দেখে তাঁকে উদ্ধার করে। তখন থেকেই হাসপাতালের সার্জিক্যাল বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। সার্জিক্যাল বিভাগের পুরুষ ওয়ার্ডের দোতলার জানালা দিয়ে দড়ি দিয়ে ঝুলে নামার চেষ্টা করেন ওই যুবক।

হাসপাতালের ওই বিভাগের উল্টোদিকেই রয়েছে দমকলের অফিস। হাসপাতালের জানালা দিয়ে যুবককে নামতে দেখে সেখানে এসে যান দমকলের কর্মীরা। তাঁরা যুবককে উদ্ধার করে ফের হাসাপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার বিরক্তি থেকে মুক্তি পেতেই ওই যুবক পালানোর চেষ্টা করেছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে পুলিশকে নিরাপত্তার দিতে আবেদন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই যুবকের চিকিৎসার জন্য মনোবিদকেও খবর দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?