AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samik Bhattacharya: ‘পশ্চিমবঙ্গ কার্যত বৃদ্ধাশ্রম’, কেন এমন মন্তব্য শমীকের?

Samik Bhattacharya on Bengal Employment: চিকিৎসায় দক্ষিণের হাওয়া আটকাতে চাইছেন শমীক। এই বিষয়ে তিনি বলেন,"আজ আমাদের কাছে এমন বহু মানুষ আসেন, যাঁরা বলেন বেড নেই, একটা ব্যবস্থা করে দিন। আজ সবাই দক্ষিণ ভারতে চলে যাচ্ছে । দুই মাসের আগে কোনও দক্ষিণ ভারতের ট্রেনের রিজার্ভেশন পাবে না।"

Samik Bhattacharya: 'পশ্চিমবঙ্গ কার্যত বৃদ্ধাশ্রম', কেন এমন মন্তব্য শমীকের?
শমীক ভট্টাচার্যImage Credit: Tv9 Bangla
| Updated on: Oct 03, 2026 | 1:26 PM
Share

কলকাতা: পশ্চিমবঙ্গ কার্যত বৃদ্ধাশ্রম। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, রাজ্যের সবাই ধীরে ধীরে দক্ষিণমুখী হয়ে উঠেছে। কাজকর্মের জন্য তো বটেই, চিকিৎসা করাতেও বাংলার মানুষ ছুটছেন দক্ষিণে। বাংলায় এই পরিস্থিতিরই বদল চাইছেন শমীক ভট্টাচার্য। একইসঙ্গে কেন বাংলা-কে বৃদ্ধাশ্রমের সঙ্গে তুলনা করেছেন, তার কারণও ব্যাখ্যা করেছেন বিজেপি নেতা (BJP Leader Samik Bhattacharya)।

কী বলছেন শমীক?

চিকিৎসায় দক্ষিণের হাওয়া আটকাতে চাইছেন শমীক। এই বিষয়ে তিনি বলেন,”আজ আমাদের কাছে এমন বহু মানুষ আসেন, যাঁরা বলেন বেড নেই, একটা ব্যবস্থা করে দিন। আজ সবাই দক্ষিণ ভারতে চলে যাচ্ছে । দুই মাসের আগে কোনও দক্ষিণ ভারতের ট্রেনের রিজার্ভেশন পাবে না। এই দক্ষিণপন্থী মানুষকে আটকে রাখতে হবে কলকাতায়। দক্ষিণের হাওয়াটা বন্ধ রাখতে হবে।”

বাংলাকে কেন বৃদ্ধাশ্রম বললেন শমীক?

এরপরই শমীক বলেন, “বাংলা এখন কার্যত বৃদ্ধাশ্রম। …এখানে রোজগারের জায়গাটা কম। জায়গা নেই। আজ বেঙ্গালুরু শহরে দ্বিতীয় সর্বোচ্চ ভাষায় কথা বলেন বাঙালি। সাড়ে তিন বছর আগের একটি স্ট্যাটিস্টিক অনুযায়ী, ১৪ লক্ষ ৭ হাজার ছেলে-মেয়েকে সেখানে কাজ করছে।” শমীকের কথায়, চিকিৎসা ও কাজের জন্য ভিনরাজ্যে যাওয়া আটকাতে হবে। পরিস্থিতির বদল দরকার বলে মনে করছেন তিনি।

উল্লেখ্য, ওই একই অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের বেহাল রাস্তা বদলানোর জন্য কলকাতা পুর কমিশনারকে পরামর্শ দিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, পুজোর আগে শহরজুড়ে হোর্ডিং টাঙানোর চেয়ে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তাটুকু মসৃণ করা অনেক বেশি জরুরি। উৎসবের দিনগুলোতে যাতে মানুষকে ভোগান্তিতে না পড়তে হয়, তার জন্য অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় কলকাতার সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য তিনি পুর কমিশনারকে অনুরোধ করেছেন।

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩