Primary Teacher: ১২ বছর পর মিলল অ্য়াপয়েন্টমেন্ট লেটার, খুশি হবু শিক্ষক-শিক্ষিকারা

Primary Teachers: প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের অনেকেরই ডিএলএড না থাকায় নিয়োগ হয়নি। এর মধ্যে ২০২০-২২ শিক্ষাবর্ষে যাঁরা ডিএলএড সম্পন্ন করেন, তাঁরা নিয়োগের দাবিতে আদালতের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।

Primary Teacher: ১২ বছর পর মিলল অ্য়াপয়েন্টমেন্ট লেটার, খুশি হবু শিক্ষক-শিক্ষিকারা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 03, 2026 | 5:37 PM

ডায়মন্ড হারবার: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আজ মঙ্গলবার দুপুরে নিয়োগপত্র নিতে সংসদ অফিসে হাজির হয়েছিলেন হবু প্রাথমিক শিক্ষকরা।

প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের অনেকেরই ডিএলএড না থাকায় নিয়োগ হয়নি। এর মধ্যে ২০২০-২২ শিক্ষাবর্ষে যাঁরা ডিএলএড সম্পন্ন করেন, তাঁরা নিয়োগের দাবিতে আদালতের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত তিন দিন কাউন্সিলংয়ের পর আজ মঙ্গলবার হবু শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দক্ষিণ ২৪ পরগনা শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক।

হবু শিক্ষিকা নিবেদিতা মণ্ডল জানান, ২০২৪-এর ৪ এপ্রিল নিয়োগপত্র দেওয়ার রায় দেওয়া হয়েছিল। আজ সেই নিয়োগপত্র দেওয়া হল। নিবেদিতা জানান তিনি অত্যন্ত খুশি। তিনি জানান, মোট ২৫১৩ জন চাকরিপ্রার্থী ছিলেন। আদালতের নির্দেশে, ১৯৬৬ জনকে মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ২৬৪ জন সেখানে চাকরি পেয়েছেন।