AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে

Baruipur: অভিযুক্ত সোনারপুর থানা এলাকার বাসিন্দা। নির্যাতিতা তারই প্রতিবেশী। নবম শ্রেণীর ছাত্রী। নির্যাতিতা দাদু ও ঠাকুমার কাছে থাকত। ধৃতের কাছে অ্যানড্রয়েড মোবাইল ছিল।

Baruipur: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 06, 2025 | 5:34 PM
Share

বারুইপুর:  নবম শ্রেণির এক ছাত্রীর গোপন ছবি তুলে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মূল অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সোনারপুর থানা এলাকার বাসিন্দা। নির্যাতিতা তারই প্রতিবেশী। নবম শ্রেণীর ছাত্রী। নির্যাতিতা দাদু ও ঠাকুমার কাছে থাকত। ধৃতের কাছে অ্যানড্রয়েড মোবাইল ছিল। তা মাঝেমধ্যে দেখতে চাইত নাবালিকা। সেই সুযোগে তাকে ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ও গোপন ছবি তুলে রাখে। সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

বুধবার বিকালে একই ঘটনা ঘটায়, বিষয়টি ঠাকুমাকে জানায় ওই ছাত্রী। তারপর তিনি প্রতিবেশীদের জানালে তারা সবাই অভিযুক্তকে চেপে ধরেন। থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

Follow Us