Bus Fare: বাসের ভাড়া নিয়ে এবার বড় সিদ্ধান্তের ইঙ্গিত সরকারের
Bus Fare Hike: রাজ্যে ২০১৮ সালের পর আর বাস ভাড়া বাড়েনি। মন্ত্রী অর্জুন সিং নিজে মনে করেন, বর্তমান পরিস্থিতির নিরিখে বাস ভাড়া বাড়ানো যুক্তিসঙ্গত। তবে তাঁর স্পষ্ট বার্তা—ভাড়া বাড়ানোর পাশাপাশি যাত্রী পরিষেবার মানও উন্নত ও সুনিশ্চিত করতে হবে। এই বক্তব্যের পর পুজো পরবর্তী সময়ে পরিবহন ক্ষেত্রে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

কলকাতা: পুজোর পরই রাজ্যে সরকারি বাসের ভাড়া নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। আভাস দিয়ে রাখলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তাঁর বক্তব্য, পুজোর আগে আপাতত কোনও বাস ভাড়া বাড়বে না। পরিবহন মন্ত্রী স্পষ্ট করেছেন যে, আসন্ন দুর্গাপুজোর আগে রাজ্যে বাস ভাড়া বাড়ছে না। তবে পুজোর ছুটির পর বাস মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে পুনরায় আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, রাজ্যে ২০১৮ সালের পর আর বাস ভাড়া বাড়েনি। মন্ত্রী অর্জুন সিং নিজে মনে করেন, বর্তমান পরিস্থিতির নিরিখে বাস ভাড়া বাড়ানো যুক্তিসঙ্গত। তবে তাঁর স্পষ্ট বার্তা—ভাড়া বাড়ানোর পাশাপাশি যাত্রী পরিষেবার মানও উন্নত ও সুনিশ্চিত করতে হবে। এই বক্তব্যের পর পুজো পরবর্তী সময়ে পরিবহন ক্ষেত্রে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত মিলছে। উল্লেখ্য, জ্বালানির দাম বাড়ায় বাস ভাড়া বাড়ানো নিয়ে একাধিকবার দাবি জানিয়ে আসছে বাস মালিক সংগঠনগুলো। জ্বালানি ও যন্ত্রপাতির খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাস মালিকরা ভাড়া পুনর্গঠনের দাবি তুলেছেন। বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকের পর জানানো হয়েছে যে, পুজোর ছুটির পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রাজ্যে টোটো নিয়েও বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। জাতীয় সড়কে টোল ট্যাক্স সম্পর্কিত সমস্যা সমাধানের লক্ষ্যে একটি নির্দিষ্ট অঙ্কের ফি ধার্য করার পরিকল্পনার কথা জানান তিনি। একই সঙ্গে জাতীয় সড়কে টোটো চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী জানান, ওড়িশার মতোই পশ্চিমবঙ্গেও জাতীয় সড়কে টোটোর প্রবেশ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
