AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basanti TMC Murder Arrest: বাসন্তীতে তৃণমূল কর্মী জিয়ারুল খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

Basanti TMC Murder Arrest: ধৃতকে জেরা করে কী কারণে এই খুন তা জানার চেষ্টা চলছে। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ

Basanti TMC Murder Arrest: বাসন্তীতে তৃণমূল কর্মী জিয়ারুল খুনে গ্রেফতার মূল অভিযুক্ত
বাঁ দিকে ধৃত ব্যক্তিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 10:17 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীর যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লার খুনের ঘটনায় উস্তি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। চলতি মাসের প্রথম শনিবার ক্যানিং থেকে বাইকে বাড়ি ফেরার পথে বাসন্তী থানার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালিতে রাতের খুন হন জিয়ারুল।  দুষ্কৃতীরা তাঁর পথ আটকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এলাকার যুব তৃণমূলের কর্মী জিয়ারুল মোল্লা খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল বাংলা। পঞ্চায়েত নির্বাচনের আবহে এই খুন শাসকদলের পক্ষেও যথেষ্ট বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়।  কারণ খুনের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস বাসন্তীতে যান। নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে প্রথমটায় দেখা করতে না পারলেও, পরে আবার ক্যানিংয়ে তাঁর মেয়েকে ডেকে পাঠান। ক্যানিংয়ে গিয়ে রাজ্যপালের কাছে গিয়ে কার্যত প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছিলেন নিহত তৃণমূল কর্মীর মেয়ে।

নিহতের মেয়ে রাজ্যপালের কাছে স্পষ্ট জানিয়েছিলেন, এই খুনের ঘটনায় শাসকদলের অপর পক্ষ জড়িত। আর তাঁর বাবার খুনের তদন্তে রাজ্য পুলিশ প্রশাসনের ওপর যে তাঁর আস্থা নেই, তাও জানিয়েছিলেন। সিবিআই তদন্তের পাশাপাশি রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছিলেন তিনি।

অবশেষে সেই ঘটনায় মূল অভিযুক্ত রাকিব খান (৩১)নামে এক দুষ্কৃতীকে শুক্রবার গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ। বাসন্তী থানার তদন্তকারীরা শুক্রবার উস্তি থানা এলাকায় রাকিবকে গ্রেফতার করেছে। খিরিশ খালি এলাকায় রাকিবের বাড়ি হলেও পরে ক্যানিং থানার মিঠাখালি এলাকায় থাকত সে। বর্তমানে উস্তি থানা এলাকায় শ্বশুরবাড়ির কাছে বাড়ি করে থাকছিল। তবে কী কারণে খুন, আদৌ রাজনৈতিক নাকি পুরনো শত্রুতা, তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। শনিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হবে।  নিজেদের হেফাজতে চাইবে বাসন্তী থানার পুলিশ।