AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bike Ride at night: ঘড়িতে রাত ১টা ২২, ‘মেয়ে নিয়ে ঘুরছিস?’ বলেই একে একে বাইক থেকে নামাল পুলিশ

বাসন্তী ব্লকের ঝড়খালি কোস্টাল থানা এলাকায় গভীর রাতে দুটি বাইকে করে এক কিশোরীকে নিয়ে ৫ যুবক দাপিয়ে বেড়াচ্ছিল। উচ্চগতিতে বাইক চালানোর পাশাপাশি গভীর রাতে ওই নাবালিকাকে নিয়ে ঘোরাঘুরি করায় বার্তা দেয় পুলিশ। বাইক থামিয়ে আরোহীদের নাম, বাবার নাম, ঠিকানা জিজ্ঞেস করার পর তাদের প্রশ্ন করে, পিছনে থাকা নাবালিকার বয়স কত।

Bike Ride at night: ঘড়িতে রাত ১টা ২২, 'মেয়ে নিয়ে ঘুরছিস?' বলেই একে একে বাইক থেকে নামাল পুলিশ
কান ধরে ওঠবোস করাল পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2026 | 12:17 PM
Share

বাসন্তী: ঘড়িতে তখন রাত ১টা পেরিয়ে গিয়েছে। অন্ধকার ভেদ করে এদিক-ওদিক ছুটে যাচ্ছে কয়েকটা বাইক। রাতের স্তব্ধ পরিবেশের মধ্যে দিয়ে বীভৎস শব্দ শুনেই ছুটে যায় পুলিশ। এক একটি বাইকে দুই থেকে তিনজন বসে। একটি বাইকের পিছনে বসে আছে এক নাবালিকা। এই দৃশ্য দেখেই কড়া শাসন করে পুলিশ।

রাত ১টার পর এলাকায় বেপরোয়া দাপাদাপি যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তা এদিন স্পষ্ট করে দিয়েছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালির ঘটনা। ৫ বাইক আরোহীকে বিশেষ দাওয়াই দিয়েছে পুলিশ।

বাসন্তী ব্লকের ঝড়খালি কোস্টাল থানা এলাকায় গভীর রাতে দুটি বাইকে করে এক কিশোরীকে নিয়ে ৫ যুবক দাপিয়ে বেড়াচ্ছিল। উচ্চগতিতে বাইক চালানোর পাশাপাশি গভীর রাতে ওই নাবালিকাকে নিয়ে ঘোরাঘুরি করায় বার্তা দেয় পুলিশ। বাইক থামিয়ে আরোহীদের নাম, বাবার নাম, ঠিকানা জিজ্ঞেস করার পর তাদের প্রশ্ন করে, পিছনে থাকা নাবালিকার বয়স কত। নাবালিকায় জানায়, তার বয়স ১৫। এরপর আরও কড়া বার্তা দেয় পুলিশ।

প্রথমে থানায় নিয়ে যাওয়ার কথা বলে পুলিশ। তাতেই বাইক আরোহীরা বলতে থাকে, ‘ভুল হয়ে গিয়েছে। আর হবে না। আর একদিন দেখতে পেলে তারপর ধরে নিয়ে যাবেন।’ পুলিশও জানিয়ে দেয় যে আগেও ধরা হয়েছিল, ছেড়েও দেওয়া হয়। তবে এবার আর কোনও ছাড় দেওয়া হয়নি।

পুলিশকে বারবার বলতে শোনা যায়, ‘কটা বাজে জানিস? রাত ১ টায় এরকমভাবে কেউ ঘোরে? মেয়ে নিয়ে তোরা এত রাতে রাস্তায় ঘুরছিস? তোদের কি রোজ রোজ বান্ধবী বদল করতে হয়?’ পাঁচ যুবককে হাতেনাতে আটক করে পুলিশ। তারপর শাস্তি হিসেবে মাঝরাস্তায় কান ধরে উঠবস করানো হয় অভিযুক্ত যুবকদের।

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩