AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar: ভাঙড়ে অশান্তি শুরু, পরপর পড়ল বোমা, আহত একাধিক

Bhangar:বস্তুত, সম্প্রতি বেশ কিছুদিন ধরে ভাঙড় উত্তপ্ত হয়ে রয়েছে। সেখানকার তাজা নেতা আরাবুল ইসলাম তৃণমূলের উপর একরাশ ক্ষোভ দেখিয়ে দল ছেড়ে দিয়েছেন। প্রাথমিকভাবে জল্পনা ছড়িয়েছে তিনি আইএসএফ-এ যাবে। এ দিকে, ভাঙড়ের হারানো জমি ফেরত পেতে মরিয়া তৃণমূলও।

Bhangar: ভাঙড়ে অশান্তি শুরু, পরপর পড়ল বোমা, আহত একাধিক
ভাঙড়ে বিস্ফোরণ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2026 | 11:39 AM
Share

ভাঙড়: ভোটের এখনও প্রায় এক মাস বাকি। তবে তার আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। এবার ভাঙড়ের চালতাবেড়িয়ায় ভয়ঙ্কর বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসছে। এই ঘটনায় আহত একাধিক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাতে এই বিস্ফোরণ ঘটেছে।

বস্তুত, সম্প্রতি বেশ কিছুদিন ধরে ভাঙড় উত্তপ্ত হয়ে রয়েছে। সেখানকার তাজা নেতা আরাবুল ইসলাম তৃণমূলের উপর একরাশ ক্ষোভ দেখিয়ে দল ছেড়ে দিয়েছেন। প্রাথমিকভাবে জল্পনা ছড়িয়েছে তিনি আইএসএফ-এ যাবে। এ দিকে, ভাঙড়ের হারানো জমি ফেরত পেতে মরিয়া তৃণমূলও। এবার সেখান থেকে টিকিট দেওয়া হয়েছে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে। এই ভাঙড় ২০২১-এর লোকসভা ভোটে ছিনিয়ে নিয়েছিল আইএসএফ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবার ভাঙড়ে টক্কর হবে নওশাদ ভার্সেস শওকতের। যদিও, এখনও আইএসএফ নিজেদের প্রার্থী ঘোষণা করেনি। ভাঙড়ের রাজনীতির জল কোনদিকে গড়াবে সেই নিয়ে যখন বেজায় জল্পনা-কল্পনা চলছে, সেই আবহে এই বিস্ফোরণ।

বোমা বিস্ফোরণকে কেন্দ্রকে ইএসএফ তৃণমূলের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, আহত হয়েছেন আইএসএফ নেওতা। এই ঘটনার পিছনে চালতাবেড়িয়ার তৃণমূল নেতা অহিদুল মোল্লার রয়েছেন বলে অভিযোগ করেছেন আইএসএফ। এই অহিদুল আবার শওকত ঘনিষ্ঠ বলে খবর।

আইএসএফ নেতা আবুল খয়ের মোল্লা বলেন, “অহিদুল ইসলাম তৃণমূল করেন। গতকাল উনি বাইরের লোক নিয়ে আসেন। ওরা বোমা বাঁধছিল। সেই বোমা বিস্ফোরণ হয়। আমি রাতে ১১টা নাগাদ একটা আওয়াজ পাই। সেই সময় চুল দাড়ি কাটতে গিয়েছিলাম। তখনই আওয়াজ পেয়েছি। এরপর আজ শাসকদলের হার্মাদরা আমার উপর হামলা করেছে।” এখনও অবধি তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Follow Us