AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budge Budge: ‘নেট ON করে আমাকে ভাইরাল করো…’ বলেই শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে সিভিকের সঙ্গেই যা করলেন ব্যক্তি…

Budge Budge: আক্রান্ত উত্তম প্রমাণিকের বাড়ি পুজালি এলাকায়। বছর বত্রিশের উত্তমের বাড়িতে মা পক্ষাঘাতগ্রস্ত, বাবা দাদা ও বৌদি থাকেন। ৫ বছর আগে সিভিকের এই চাকরি পান। পরিবারের লোকেরা বুঝতে পারছেন না, কেন মারল তাঁদের ছেলেকে।

Budge Budge: 'নেট ON করে আমাকে ভাইরাল করো...' বলেই শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে সিভিকের সঙ্গেই যা করলেন ব্যক্তি...
অভিযুক্ত ব্যক্তি Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 18, 2025 | 4:20 PM
Share

বজবজ: ব্যস্ত রাস্তার গুরুত্বপূর্ণ মোড়। সেখানেই কর্তব্যরত ছিলেন সিভিক ভলান্টিয়র। যে ফুটে দাঁড়িয়েছিলেন, তার ঠিক উল্টোদিকের ফুটে একটি পোস্টে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। তাতে ধরে পড়ে সবটা। হলুদ রঙের জামা পরিহিত এক ব্যক্তি আচমকাই ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালাতে থাকেন। ভয়ে পেয়ে দাঁড়িয়ে যায় একটা টোটোও। ভরা রাস্তায় এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান বাকিরা। ভয়ঙ্কর ঘটনা বজবজের খড়িবেড়িয়া এলাকায়। এক সিভিক ভলান্টিয়রকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। কোনওক্রমে পালিয়ে বেঁচেছেন উত্তম প্রামাণিক নামে ওই সিভিক। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, আক্রান্ত উত্তম প্রমাণিকের বাড়ি পুজালি এলাকায়। বছর বত্রিশের উত্তমের বাড়িতে মা পক্ষাঘাতগ্রস্ত, বাবা দাদা ও বৌদি থাকেন। ৫ বছর আগে সিভিকের এই চাকরি পান। পরিবারের লোকেরা বুঝতে পারছেন না, কেন মারল তাঁদের ছেলেকে।

তদন্তে জানা গিয়েছে,  যিনি মেরেছেন তাঁর নাম বিনয় কয়াল। তাঁর বাড়ি খড়িবেড়িয়া। জানা গিয়েছে, হামলার ঠিক আগের মুহূর্তে তিনি আশপাশের পথচলতি মানুষদের বলেন, “নেট অন্ করে আমায় ভাইরাল করো।” কেউ কিছু বুঝে ওঠার আগেই হামলা চালান তিনি। তবে শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছেন, নাকি এর পিছনে আগের কোনও শত্রুতা রয়েছে, সেটা খতিয়ে দেখছে বজবজ থানার পুলিশ।

আজ সকালে ঘণ্টাখানেক আগে কর্মরত সি ভিক ভলেন্টিয়ার রাস্তায় ডিউটি করছিল, এক ব্যক্তি এসে একটি ব্যাগ থেকে ভোজলি লি বের করে তার গলা এবং মাথায় আঘাত কড়ে এবং তিনি ঘটনা মাটিতে লুকিয়ে পড়েন। খবর পাওয়ার মাত্রই বজবজ থানা এসে ওনাকে আটক করে থানায় নিয়ে যান এবং আহত সিভিক ভলেন্টিয়ারকে বজ বজ,হসপিটাল, তারপর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা আশঙ্কাজানো।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?