Road accident: যাত্রীদের আর্তনাদ, মুহূর্তে উলট-পালট হয়ে গেল সবকিছু, কুলপিতে ভয়ঙ্কর দুর্ঘটনা

Road accident in Kulpi: কুলপি থানার কচুবেড়িয়ায় ১১৭ নম্বর জাতীয় সড়কে এদিন দুপুর ২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। বকখালি থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ডাম্পারটি পাশের পুকুরে উল্টে যায়। ​পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিপরীত দিক থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়েই এই বিপত্তি ঘটে।

Road accident: যাত্রীদের আর্তনাদ, মুহূর্তে উলট-পালট হয়ে গেল সবকিছু, কুলপিতে ভয়ঙ্কর দুর্ঘটনা
কুলপিতে বাস ও ডাম্পারের সংঘর্ষImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 28, 2026 | 4:17 PM

কুলপি: বাসে তখন যথেষ্টই ভিড়। দ্রুতগতিতে গন্তব্যে ছুটে চলেছে বাসটি। আচমকা তীব্র শব্দ। ডাম্পারকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল বাসের সামনের দিক। ভিতরে তখন যাত্রীদের আর্তনাদ। ছুটে এসেছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার করলেন যাত্রীদের। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। ডাম্পারের সঙ্গে বাসের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। তার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

কুলপি থানার কচুবেড়িয়ায় ১১৭ নম্বর জাতীয় সড়কে এদিন দুপুর ২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। বকখালি থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ডাম্পারটি পাশের পুকুরে উল্টে যায়। ​পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিপরীত দিক থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়েই এই বিপত্তি ঘটে।

দুর্ঘটনার সময় বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরই আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। বাসের যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনায় হকচকিয়ে যান যাত্রীরা। উদ্ধার হওয়ার পরও তাঁদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

দুর্ঘটনায় কেউ পায়ে চোট পান। কেউ মাথায়। আহতদের প্রথমে কুলপি ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ​ডাম্পারের চালক ও খালাসিও দুর্ঘটনায় জখম হয়েছেন। কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেন দিয়ে পুকুর থেকে ডাম্পারটি তোলার ব্যবস্থা করে। বাসের অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। স্থানীয় বাসিন্দারাও বলছেন, বাসটি দ্রুতগতিতে আসছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানাতে বাসের চালককে জিজ্ঞাসাবাদ করা হবে।