Falta Victory Rally Attack: ফলতার উপনির্বাচনের দিন জালে জাহাঙ্গিরের ডান হাত
Saidul Arrested: গত ৪ মে বিকালে স্বর্ণকার পাড়ায় বিজেপির বিজয় মিছিল চলাকালীনই হঠাৎ হামলা চালানো হয়। অভিযুক্তরা জাহাঙ্গির খানের আশ্রিত দুষ্কৃতী বলেই এলাকাবাসীদের দাবি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জাহাঙ্গিরের ডানহাত বলে পরিচিত সইদুলের নেতৃত্বে একদল দুষ্কৃতী রড, লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে এলাকায় চড়াও হয়।

দক্ষিণ ২৪ পরগনা: ফলতার উপনির্বাচনের দিনই গ্রেফতার জাহাঙ্গির খানের ডান হাত! ৪ মে শাসকদলের বিজয়মিছিলে হামলার অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জাহাঙ্গিরের ছায়াসঙ্গী সইদুলকে গ্রেফতার করল পুলিশ। তাও আবার ফলতার উপনির্বাচনের দিনই।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ৪ মে বিকালে স্বর্ণকার পাড়ায় বিজেপির বিজয় মিছিল চলাকালীনই হঠাৎ হামলা চালানো হয়। অভিযুক্তরা জাহাঙ্গির খানের আশ্রিত দুষ্কৃতী বলেই এলাকাবাসীদের দাবি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জাহাঙ্গিরের ডানহাত বলে পরিচিত সইদুলের নেতৃত্বে একদল দুষ্কৃতী রড, লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে এলাকায় চড়াও হয়। বিজয় মিছিলে পা মেলানো সাধারণ গ্রামবাসীদের ওপর আচমকাই হামলা চলে। শুধু মারধরই নয়, এলাকার বেশ কিছু বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।
ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে অবশেষে তৎপর হয়েছে প্রশাসন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই মূল অভিযুক্ত সইদুলকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পেছনে জাহাঙ্গীর খানের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
