HS Ranker Praises Suvendu Adhikari: ‘নেতারা দাদাগিরি করে, টাকা খায়’, মুখে শুভেন্দুর প্রশংসা, চোখে IAS হওয়ার স্বপ্ন ঐতিহ্যের
West Bengal HS Topper: তবে শুধু ঐতিহ্য নয়, এবার ফের নরেন্দ্রপুর থেকে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় একের পর এক উজ্জ্বল নাম। মেধা তালিকায় স্থানাধিকারীদের এদিন বারুইপুরে মহকুমা শাসকের দফতরে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই নিজের স্বপ্নের কথা বলেন ঐতিহ্য।

নরেন্দ্রপুর: চোখে স্বপ্ন দিন বদলের, স্বপ্ন সমাজ বদলের! কিন্তু কোন পথে? হতে চায় আইএএস, উচ্চমাধ্যমিকে চোখ ধাঁধানো সাফল্যের পরেই বললেন নরেন্দ্রপুরের ঐতিহ্য পাঁচাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। গোটা রাজ্যে দ্বিতীয়। ঐতিহ্যের সাফ কথা, মাধ্যমিকে র্যাঙ্ক হয়নি, তারপর থেকেই মনে চেপে বসেছিল জেদ। আর সেই চেষ্টারই ফসল আজ ঘরে উঠেছে। এবার লক্ষ্য আইএএস। সমাজ বদলের কথা বলতে গিয়ে নেতাদের দাদাগিরি নিয়েও সরব আঠারোর এই তরুণ তুর্কি।
ঐতিহ্যের স্পষ্ট কথা, “উচ্চমাধ্যমিকে র্যাঙ্ক করার একটা জেদ, ইচ্ছা ছিল। সেই চেষ্টারই ফল পেলাম। আগামীতে আমি আইএএস অফিসার হতে চাই। ছোট ছোট নেতারা এখানে দাদাগিরি করে। টাকা খায়। এগুলো বন্ধ করার জন্যই আমি আইএএস অফিসার হতে চাই।”
তবে শুধু ঐতিহ্য নয়, এবার ফের নরেন্দ্রপুর থেকে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় একের পর এক উজ্জ্বল নাম। মেধা তালিকায় স্থানাধিকারীদের এদিন বারুইপুরে মহকুমা শাসকের দফতরে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও দেন বারুইপুরের মহকুমা শাসক ডঃ মুদ্রা গায়রোলা। সেখানেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় ঐতিহ্যকে। একের পর এক সংস্কারমুখী পদক্ষেপ নিয়ে বলতে গিয়ে বলেন, “নতুন মুখ্যমন্ত্রীকে খুবই ভালো লাগে। আসার পরেই দুর্নীতি রুখতে তিনি যে ক’টা পদক্ষেপ করেছেন তা খুবই ভালো। বেআইনি নির্মাণ ভেঙে দেওয়াও খুবই ভালো পদক্ষেপ। যে সিস্টেমে চলছে তা খুবই ভালো। রাজ্য উন্নয়নের দিকে এগোচ্ছে।”
