AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar: রান্নাঘরে ঢুকতেই দেখা গেল ড্রামে ড্রামে বোমা, ঘিরে ফেলল পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামিম খানের বাড়ির রান্নাঘর থেকে প্লাস্টিকের ড্রামে রাখা বোমা ও বস্তায় লুকোনো বন্দুক উদ্ধার হয়। অভিযোগ, কয়েকদিন আগে হাকিম অস্ত্রগুলি এনে সেখানে মজুত করে রেখেছিলন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Bhangar: রান্নাঘরে ঢুকতেই দেখা গেল ড্রামে ড্রামে বোমা, ঘিরে ফেলল পুলিশ
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 11:02 PM
Share

ভাঙড়: বিধানসভা ভোটের আগে পারদ চড়ছে ভাঙড়ে। উদ্ধার বিপুল পরিমাণ বোমা। ভাঙড়ে নতুন থানা উদ্বোধনের ঠিক আগের রাতেই বানিয়ারা গ্রাম থেকে উদ্ধার হল বিপুল বোমা। বোমা উদ্ধার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। বুধবার উত্তর কাশীপুর থানা ভেঙে যে বিজয়গঞ্জ বাজার থানা তৈরি করা হয়েছে, তারই উদ্বোধন হবে।

থানার উদ্বোধনের আগের রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ সামিম খান নামের এক ব্যক্তির কর্মীর বাড়ি থেকে ২৮টি তাজা বোমা ও একটি লগ শর্টার বন্দুক উদ্ধার করে। সামিম খান আইএসএফ কর্মী বলে পুলিশ সূত্রে খবর। উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ গোটা এলাকা ঘিরে রেখে দিয়েছে।

এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানাচ্ছেন, সামিম একটি দোকানে কাজ করেন। তবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা তাঁরা জানেন না।

ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সামিম খান ছাড়াও গ্রেফতার করা হয়েছে আইএফএফ নেতা শেখ হাকিমকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামিম খানের বাড়ির রান্নাঘর থেকে প্লাস্টিকের ড্রামে রাখা বোমা ও বস্তায় লুকোনো বন্দুক উদ্ধার হয়। অভিযোগ, কয়েকদিন আগে হাকিম অস্ত্রগুলি এনে সেখানে মজুত করে রেখেছিলন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এই বোমা উদ্ধারের ঘটনায় আইএসএফকে দায়ী করেছেন।