AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISF-TMC Clash: বন্ধ বাড়িতে হঠাৎ বিস্ফোরণ, কারা রাখল বোমা?

Dholahat: জানা গিয়েছে, গতকাল বিকেলে হোসেন মীর নামে সমর্থকের বন্ধ ঘরে এই বিস্ফোরণ হয়। বিকট আওয়াজ পান বাসিন্দারা। পরে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। হোসেন শেখ পেশার সূত্রে কলকাতায় থাকেন বলেও জানা যাচ্ছে।

| Edited By: | Updated on: May 21, 2024 | 12:46 PM
Share

ঢোলাহাট: ভোট চলছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে একের পর এক বোমা। আর দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে হল বিস্ফোরণ। যার জেরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, গতকাল বিকেল নাগাদ হোসেন মির নামে এক আইএসএফ সমর্থকের বন্ধ ঘরে এই বিস্ফোরণ হয় বলে দাবি এলাকাবাসীর। তবে এই বোমা কারা রেখেছে তা জানতে পারা যায়নি।

জানা গিয়েছে, গতকাল বিকেলে হোসেন মির নামে সমর্থকের বন্ধ ঘরে এই বিস্ফোরণ হয়। বিকট আওয়াজ পান বাসিন্দারা। পরে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। হোসেন শেখ পেশার সূত্রে কলকাতায় থাকেন বলেও জানা যাচ্ছে। অন্যদিকে এই বিস্ফোরণের পর চাপানউতোর শুরু হয়েছে আইএসএফ ও তৃণমূলের মধ্যে। আইএসএফ পঞ্চায়েত সদস্য নিয়ামতুল্লা হালদারের অভিযোগ, হোসেন শেখের বাড়িতে আগেও বোমা বিস্ফোরণ হয়েছিল। শাসকদল ভয় পেয়ে গিয়েছে। তাই ফাঁসানোর জন্য বাইরে থেকে বোমা রেখে গিয়েছে। বাড়ির সদস্য সখিনা বিবি বলেন, “অনেক জোরে বোমের শব্দ হয়েছে। আমরা ছুটে যাই। তারপর দেখি এমন বোমা বিস্ফোরণ।”

পাল্টা তৃণমূলের নেতাজী অঞ্চল সভাপতি বাকিবিল্লা ভাঙ্গি বলেন, “বাড়িতে বোমা মজুত করেছিল। নির্বাচনে কাজে লাগাবে বলে। পুলিশ তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।” সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলাভাট জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?