AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar: ভাঙড়ে যেন ফিরছে পঞ্চায়েত-সন্ত্রাসের চেনা ছবি, রাতে যা ঘটল তারপরই নওশাদের গ্রেফতারির দাবি শওকতের

Bhangar: রাতেই আহতদের দেখতে হাসপাতালে এলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের পর্যবেক্ষক শওকত মোল্লা। এসেই তিনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফাতিরর দাবি তুললেন। এক শিশুও এই ঘটনায় আহত হয়েছে সেই খবরও দেন।

Bhangar: ভাঙড়ে যেন ফিরছে পঞ্চায়েত-সন্ত্রাসের চেনা ছবি, রাতে যা ঘটল তারপরই নওশাদের গ্রেফতারির দাবি শওকতের
শওকত মোল্লা Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 31, 2024 | 12:04 PM
Share

ভাঙড়: উত্তেজনার আবহ ছিলই। ভোটের একদিন আগে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়। এবার তৃণমূল নেতা-কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের উত্তর কাশিপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, দলীয় কর্মসূচি মিটিয়ে বাড়ি ফিরছিলেন এলাকার তৃণমূল নেতা রফিক খান। সঙ্গে ছিল দলেরই বেশ কিছু কর্মী। 

অভিযোগ, যখন তাঁরা দল বেঁধে বাড়ি ফিরছিলেন তখন তাঁদের উদ্দেশ্য করে বোমা ছোড়া হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার পিছনে হাত রয়েছে আইএসএফের। ঘটনায় মোট পাঁচজন গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

রাতেই আহতদের দেখতে হাসপাতালে এলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের পর্যবেক্ষক শওকত মোল্লা। এসেই তিনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফাতিরর দাবি তুললেন। এক শিশুও এই ঘটনায় আহত হয়েছে সেই খবরও দেন। বলেন, “অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত। আমাদের ৫ জন তো গুরুতর আহত হয়েছে সঙ্গে এক শিশুরও বোম লেগেছে। ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল তেমনই এবার গত কয়েকদিন ধরে সেই ছবি ফেরানোর চেষ্টা করছে ওরা। সমাজ বিরোধী, খুনিরা রাতের অন্ধকারে বোমা বাঁধছে। পিছন থেকে অর্থ জোগাচ্ছে ওরা। সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে।” 

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা